স্মৃতি শক্তি বাড়ানোর জন্য কি করতে হবে?

স্মৃতি শক্তি বাড়ানোর জন্য কি করতে হবে ?
3298 views

4 Answers

কয়েকটি সহজ কৌশলে আপনিও বাড়িয়ে নিতে পারেন মেমোরি পাওয়ার। ১। ব্যায়াম করুন আর শরীরকে রাখুন সচল: ব্যায়াম শুধু আপনার শরীরকেই সচল করে না, এটি আপনার মস্তিষ্ককেও সচল রাখে। স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্যও ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল না থাকলে রক্তবাহী নালীগুলো চর্বি জমে। ফলে স্বাভাবিক রক্তচলাচল ব্যহত হয়। মস্তিষ্কে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবারাহ বাধাপ্রাপ্ত হয়। যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলও। মানসিক চাপ কমিয়ে আনুন, বিষন্নতা দূর করুন: রাগ, ক্ষোভ বা উদ্বেগ ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দেয়, যা আপনার স্মরণশক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। মানসিক চাপের মধ্যে বিষন্নতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে। আপনার মনোযোগ দেয়ার ক্ষমতা ক্ষমিয়ে ফেলে এবং রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। করটিসেলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, বিশেষ করে হিপ্পোক্যাম্পাসের। যেখানে শর্টটার্ম মেমোরি সংরক্ষিত থাকে। পর্যাপ্ত ঘুম নিশ্চত করুন: পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন। ভাল ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্কসংরক্ষণ করতে থাকে। আর ঘুমকে বলা হয় মেমোরি চার্জার। ঘুমের সময় আপনার মেমোরি পরবর্তী স্মৃতি ধরার জন্য প্রস্তুত হয়। বিষয়গুলো লিখে রাখুন: যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন। একবার লেখা নাকি বিশবার পড়ার সমান।লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমান বাড়ে। গান শুনুন: গবেষকরা দেখিয়েছেন কিছু সংগীত স্মৃতিশক্তি বাড়াতে উপকারি। কোন ঘটনার সময় আপনি যদি কোন গান শুনেন তবে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহের স্মৃতি আপনার মস্তিষ্কে জেগে উঠবে। পুষ্টিকর খাবার খান: মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন। প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন। বিশেষ করে বাসি-দূষিত খাবার খাবেন না।।ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন। এগুলো মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর। অন্যকে শেখান: নিজে যা শিখতে চাচ্ছেন। তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান।

3298 views Answered

স্মৃতিশক্তি বাড়াতে আমরা কত কিছুই না করি! ব্যায়াম, যোগব্যায়াম, মেডিটেশন- আরো কত কী! এগুলো মোটেও পর্যাপ্ত নয়। স্মৃতিশক্তি বাড়াতে খাদ্য তালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুণ। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়লে বৃদ্ধি পাবে স্মৃতিশক্তিও। আপনার বয়স যত বাড়বে বিভিন্ন জিনিস মনে রাখার ক্ষমতাও আপনার তত কমতে থাকবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন জাম, লিচু, স্ট্রবেরি, কালোজাম বা আঙ্গুরের মত ফল। ফলগুলোতে রয়েছে এন্টি- অক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষে অক্সিডাইস রাখে এবং ক্রমাগত ক্ষয়ে যাওয়া রোধ করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ব্লু বেরিকে ব্রেনের জন্য সবচেয়ে কার্যকর খাবার বলে মনে করা হয়, কেননা তা অ্যালঝেইমার রোগ প্রতিরোধে সহযোগিতা করে এবং শেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। সামুদ্রিক মাছে প্রচুর পুষ্টি উপাদান থাকে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০% হচ্ছে ডি এইচ এ, যা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। বিশেষজ্ঞদের মতে, এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিভিন্ন কোষের মধ্যে সংবেদন আদান-প্রদান বাড়িয়ে দেয়। দীর্ঘদিন কফি পান করেন এমন ১৪০০ লোকের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, যারা দিনে তিন থেকে পাঁচ কাপ কফি পান করেন, তাঁদের স্মৃতিভ্রংশের রোগ অনেকটাই কম হয়। এদের তুলনায় যারা দিনে দুই কাপ কফি খান তাদের ৪০ থেকে ৫০ বছর বয়সে অ্যালঝেইমার রোগে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। ধারণা করা হয়, কফিতে থাকা ক্যাফেইন ও এন্টি-অক্সিডেন্ট ব্রেনের কোষগুলোকে সুরক্ষিত করে। ডার্ক চকলেট, যাতে অন্তত ৭০% কোকো থাকে, মস্তিষ্কের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত। এতে ফ্ল্যাভোনয়েড নামে এক ধরণের এন্টি- অক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কের কোষকে সজীব ও কর্মক্ষম রাখে। দুধ থেকে তৈরি দই খেলেও ঘোল অনেকেই খান না। ঘোলে থাকে ভিটামিন বি-১২। এই ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি ভয়াবহভাবে হ্রাস পায়। ঘোলে থাকা ভিটামিন বি-১২ বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাস রোধ করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের সংকোচন কমিয়ে দেয়। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবুজ শাক-সবজি। এদের মধ্যে থাকা প্রোটেক্টিভ এন্টি-অক্সিডেন্ট মস্তিষ্ককে আরো অধিক কার্যক্ষম করে তোলে। বাদামে রয়েছে ভিটামিন ই, এটিও ।

3298 views Answered

স্মৃতিশক্তি বাড়ানোর জন্যে কিছু মস্তিষ্কের ব্যায়াম করতে পারেন ১- প্রতিদিন ঘুমানোর ঠিক আগ মুহুর্তে ৫ মিনিট চোখ বন্ধ করুন। এরপর সারাদিন কি কি কাজ করেছেন তার একটা লিস্ট মনে মনে করুন ২- এবার কোন কাজ গুলো আগে করেছেন তার ধারাবাহিক একটা লিস্ট মনে মনে করে ফেলুন। ৩- কোন কাজ গুলো আপনার সঠিক ভাবে সম্পন্ন হয়েছে তারও একটা লিস্ট মনে মনে একে ফেলুন। ৪- এবার ভাল করে যাচাই করে দেখুন আজকের কোন কাজ বাদ পরে গেছে কি না? এবার এভাবে কয়েকদিন প্রাকটিস করতে থাকুন(কত গুলো কাজ মনে রাখতেপারছেন আর কত গুলো মনে রাখতে পারছেন না তার একটা হিসেব রাখুন) হিসেবে কোন কাজ যদি এড়িয়ে যান ভুলেও হতাশ হবেন না। এভাবে এক সপ্তাহ আগে যে কাজ গুলো করেছেন তার মনে করার চেষ্টা করুন... মানুষের ব্রেন একটা অতি আশ্চার্যজিনিস- যে স্মৃতি গুলো আপনি মনে করছেন ভুলে গেছেন তা অক্ষুন্ন আছে- একটু পরে বা অন্য কোন সময় ঠিকই মনে করতে পারবেন(এটা নিয়ে বেশী চিন্তা করার কিছু নাই) আমার জানা মতে থানকুনি পাতা, কচি শুকনা বেল ঘি এর সাথে ভেজে খেলে স্মৃতি শক্তি বেড়ে যায় । তবে উপরের ব্রেন এর প্রাকটিস করা অবশ্যই ভাল ধন্যবাদ Memosarf - নামে একটি ক্যাপসুল পাওয়া যায় যাহা কিনা আপনার মস্তিকের দুর্বলতা, হৃদযন্ত্রের দুর্বলতা কাটিয়ে আপনার দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে...!!

3298 views Answered

স্মৃতি শক্তি বাড়ানোর ইসলামিক একটি উপায় হচ্ছে, "রাব্বি যিদনি ইলমা" এই আয়াতটি বেশি বেশি করে পড়া।

3298 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps