4 Answers
কোনো উত্তর দেয়ার প্রয়োজন নেই, তবে একটা লেকচারে শুনেছিলাম উত্তর হিসেবে আপনি "হাদাকাল্লাহ্" বলতে পারেন। এর অর্থ: আল্লাহ আপনাকে হেদায়াত করুন।
সালাম দেয়া সুন্নাত অার জবাব দেয়া ওয়াজিব তাই যে কেউ সালাম দিলে ইসলামের নিয়ম অনুযায়ি ওয়ালাইকুমঅাস্ সালাম বলতে হবে। কারো প্রতি শান্তি কামনা করতে ইসলামে কোন নিষেধ নেই হোক সে অমুসলিম। ﴿وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ ٨٦﴾ [النساء: ٨٦] “আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে”। [সূরা নিসা, আয়াত: ৮৬]
এখানে শুধু ‘ওয়া আলাইকুম বলতে হবে। بَابُ تَحْرِيْمِ ابْتِدَائِنَا الْكُفَّارَ بِالسَّلَامِ وَكَيْفِيَّةِ الرَّدِّ عَلَيْهِمْ وَاسْتِحْبَابُ السَّلَامِ عَلٰى أَهْلِ مَجْلِسٍ فِيْهِمْ مُسْلِمُوْنَ وَكُفَّارٌ وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أهْلُ الكِتَابِ فَقُولُوا: وَعَلَيْكُمْ» متفقٌ عَلَيْهِ ২/৮৭২। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কিতাবধারীরা (ইয়াহুদী-খ্রিষ্টানরা) যখন তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা জবাবে বল, ‘ওয়া আলাইকুম।’’ (বুখারী ও মুসলিম) [1] [1] সহীহুল বুখারী ৬২৫৮, ৬৯২৬, মুসলিম ২১৬৩, তিরমিযী ৩৩০১, আবূ দাউদ ৫২০৭, ইবনু মাজাহ ৩৬৯৭, আহমাদ ১১৫৩৭,১১৭০৫,১১৭৩১,১২০১৯, ১২৫৮, ১২৫৮৩, ১২৬৭৪, ১৩৩৪৫ হাদিসের মানঃ সহিহ (Sahih)
ইসলামী শরীয়ার বিধান মতে কোনো মুসলিমকে অমুসলিম ব্যক্তি সালাম দিলে উত্তরে মুসলিম ব্যক্তি ওয়া আলাইকুম বা আলাইকুম বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অমুসলিম ব্যক্তি তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা প্রতিউত্তরে ওয়া আলাইকুম বলবে। অন্য বর্ণনায় আলাইকুম বলবে। সহীহ মুসলিম, হাদীস ১৪/১৪৪। আর কুরআনের বিধান “ যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। [সূরা নিসা, আয়াত: ৮৬]" মুসলিমদের সাথে সম্পৃক্ত। অমুসলিমগণ এ নির্দেশনার পর্যায়ভুক্ত নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy