2 Answers

প্রায়ই দুই দাঁতের মাঝে বা দাঁত ও মাড়ির সংযোগ স্থলে শক্ত পাথরেরমতো বস্তু জমতে দেখা যায়। এটা ব্রাশ করার পরেও চলে যায় না। ডাক্তারি ভাষায় একে ডেন্টাল ক্যালকুলাস বলা হয়।এটা আসলে কিছু ব্যাকটেরিয়াল কলনির ক্যালসিফাইড রূপ।পাথর পড়ার কারণরাতে দাঁত ব্রাশ না করে ঘুমানোর ফলে জমে থাকা খাদ্যকণাগুলোতে ব্যাকেটেরিয়া কলনি তৈরি করে। প্রায় ১২ ঘন্টা পর্যন্ত যদি ব্রাশ না করা হয় তাহলে প্লাক তৈরি হয়। যাদের দাঁত ব্রাশ করার পদ্ধতি ঠিকমতো হয় না, বা সবজায়গায় ব্রাশ পৌঁছায় না, তাদেরক্ষেত্রে এই প্লাক আস্তে আস্তে ক্যালসিফাইড হয়ে মোটামুটি ৯ থেকে ২১ দিনের মধ্যে শক্ত খোলসেরমতো পাথুরে রূপ নেয়।পাথর দূর করার উপায়দাঁতের পাথর দূর করার জন্য ‘স্কেলিং’ করতে হয়। বছরে অন্তত একবার স্কেলিং করা উচিত। কারণ এইপাথর বা ক্যালকুলাস মাড়ির ইনফেকশনের অন্যতম কারণ।

4557 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

দাঁতের পাথর বা ডেন্টাল ক্যালকুলাস পরিস্কার করার উপায় হচ্ছে স্কেলিং করা। কোন ঔষধে এটা পরিস্কার করা সম্ভব নয়।

4557 views Answered

Related Questions

Next steps