ভালোবাসার মানুষকে কি করে তাকে ফিরে পাবো?
3 Answers
ভাই শুধু ঘুরলেই যদি ভালোবাসা পাওয়া যেত তবে কোনো মানুষ আর ভালোবসা হীন থাকত না । যেহেতু আপনার বয়স বলেন নি তাই আপনার বয়সটা এরকম ভালোবাসার পিছনে ছোটা কতটা যৌক্তিক তা বলা যাচ্ছে না। তাছাড়া আপনি কি করেন তাও বলেন নি। আপনি যদি কিছু না করেন বা ছাত্র হন তাহলে ওর ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরী কথা বলুন। তাকে বলুন যে আপনি তার বোনকে সত্যি ভালোবাসেন এবং তার বোনও। তার পর তাকে বলুন যে ওকে আপনি বিয়েও করবেন কিন্তু তার আগে আপনি নিজের একটা ভালো অবস্থান তৈরী করে নিবেন। কারণ একটা পরিবার তার মেয়েকে যেকারো হাতে তো আর তুলে দিতে পারে না। বিষয়টা আপনি আপনার মায়ের সাথে শেয়ারও করতে পারেন। মনে রাখবেন আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নিবেন না। আপনার একটি পদক্ষেপ দুটো জীবন নষ্ট করে দিতে পারে।
আমার মনর হয় তার সাথে সম্পর্ক না করাই আপনার ভালো কারন যে এতদিন পরেও আপনার সাথে দেখা হয়েছে এতদিন হয়ে গেলো অথচ আপনার সাথে কোনো যোগাযোগ করলো না বা যোগাযোগ করার চেষ্টাও করলো না তাই তার সাথে সম্পর্কে না জরানই আপনার জন্য ভালো।
যত কষ্টই হোক না কেন তাকে ভুলে যান কেননা আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না।সে কি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে??অবশ্যই না।।।তার কি উচিত নয় যে আপনার সাথে যে করেই হোক একটু যোগাযোগ করুক, কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করছে না বা যোগাযোগ করার চেষ্টাও করতেছে না।তাই বলতেছি আপনি তার পথ চেয়ে না থেকে অন্য পথ বেছে নিন দেখবেন ভবিষ্যত সুন্দর হবে এবং সুখী হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy