আমার প্রেমিকার সাথে যদি আমি সেক্স করি এবং পরবর্তিতে তাকেই বিয়ে করি তাহলে এটা কি গুনাহ হবে?
2 Answers
আপনি যার সাথে প্রেম করেন তাকেই বিয়ে করবেন।কিন্তু বিয়ের আগে সেক্স করতে চান। এটা করলে গুনাহ হবে। কারন বিয়ের আগে কোন নারীর সাথে মেলামেশা করা হারাম।
ইসলাম ধর্মে বিয়ের আগ পর্যন্ত যাদের সাথে দেখা দেয়া যায়েজ নেই, তাদের সাথে দেখা করা হারাম, আর উপরোক্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বলে আমি মনে করি না। ﻭَﻗُﻞْ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻳَﻐْﻀُﻀْﻦَ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻦَّ ‘হে নবী! আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন চক্ষু অবনমিত রাখে’ (নূর ৩১) । আল্লামা ইবনে তায়মিয়াহ (রহঃ) তাঁর মাজমূ‘ ফাতওয়া গ্রন্থের শেষ সংস্করণে নারীর পরপুরুষ থেকে পর্দা আবশ্যক হওয়া সম্পর্কে লিখেছেন, আল্লাহ তা‘আলা নারীর শোভাকে দু’ভাগে বিভক্ত করেছেন, প্রকাশ্য ও অপ্রকাশ্য শোভা। স্বামী ব্যতীতও মাহরাম ব্যক্তির সামনে প্রকাশ্য শোভা প্রদর্শন করা বৈধ। পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে মহিলাগণ বড় চাদর পরিধান না করে বাইরে বের হ’তেন। পুরুষেরা তাদের চেহারা ও হাত দেখতে পেতো। আর এসময় তাদের জন্য চেহারা ও হাত প্রকাশ করা বৈধ ছিল। ফলে তখন তাদের প্রতি তাকানোও বৈধ ছিল। কেননা তাদের জন্য সেগুলো প্রকাশ করা জায়েয ছিল। অতঃপর যখন আল্লাহ পর্দার এ আয়াত নাযিল করলেন, ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞْ ﻟِﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴْﻦَ ﻳُﺪْﻧِﻴْﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦْ ﺟَﻠَﺎﺑِﻴْﺒِﻬِﻦَّ ‘হে নবী! আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিনদের স্ত্রীগণকে বলে দিন, তারা যেন নিজেদের চাদর দিয়ে আবৃত করে’ (আহযাব ৩৩/৫৯) । তখন নারীরা পরপুরুষদের থেকে পর্দা করতে শুরু করল। অতঃপর ইবনে তায়মিয়াহ (রহঃ) বলেন, ﺟﻠﺒﺎﺏহ’ল ﺍﻟﻤﻼﺀﺓ(বড় চাদর)। ইবনে মাসঊদ (রাঃ) ও অন্যান্যরা যার নাম দিয়েছেন ﺍﻟﺮﺩﺍﺀ(চাদর)। আর জনসাধারণ যার নাম দিয়েছিল ﺍﻹﺯﺍﺭ (লুঙ্গি)। সেটা এমন বড় লুঙ্গি, যা নারীর মাথা ও পুরো দেহ আবৃত করে ফেলে। অতঃপর তিনি বলেন, যখন তাদেরকে বড় চাদর পরিধানের আদেশ দেওয়া হ’ল যাতে তাদেরকে চেনা না যায়, আর সেটা হ’ল চেহারা ঢাকা বা নিকাব দিয়ে মুখমন্ডল আবৃত করা। সুতরাং চেহারা ও হস্তদ্বয় এমন শোভা, যা পরপুরুষের সামনে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব এখন পরপুরুষদের জন্য নারীর প্রকাশ্য পোশাক দেখার বৈধতা ছাড়া আর কি বাকী থাকল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy