3 Answers
অপবিত্রতা মহান আল্লাহ তা আলা পছন্দ করেন না।আর সেই অবস্থায় মহান আল্লাহর সবচেয়ে প্রিয় এবং পবিত্র কোরআন তো দুরের কথা।
3073 views
Answered
★ অপবিত্র অবস্থা বলতে যদি আপনি "জুনুবি" অবস্থা বুঝিয়ে থাকেন অর্থ্যাৎ যে ধরণের অপবিত্রতার কারণে মানুষের উপর গোসল ফরজ হয়ে থাকে তবে এ ধরণের অপবিত্র অবস্থায় কুরআন শরীফ স্পর্শ করা, মুখস্ত তেলাওয়াত করা ( পড়া) , জায়েজ নেই। এমনকি এ অবস্হায় দুরুদ শরীফ পড়াও জায়েজ নেই। ★ আর যদি সাধারণ অপবিত্রতা বুঝিয়ে থাকেন অর্থ্যাৎ যে ধরণের অপবিত্রতার কারণে গোসল ফরজ হয় না বরং শুধুমাত্র উযুর মাধ্যমেই পবিত্রতা হাসিল হয় তবে এ ধরণের অপবিত্র অবস্হায়ও হাত দ্বারা কুরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। তবে চাইলে মুখস্ত কুরআন তেলাওয়াত ( পড়তে) পারবেন।
3073 views
Answered