আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে ।এটা কি ধরনের সমস্যা?

আমি যখন বই পড়ি, /মোবাইলে কোন লেখা পড়ি, তখন এমনিতেই আমার চোখ দিয়ে পানি পড়ে ।আবার বিছানায় শুয়ে যদি ডান কাত. হই, তাহলে ডান চোখর পানি পড়ে, যদি বাম কাত হই, বাম চোখের পানি পড়ে ।এটা কি ধরনের সমস্যা, এর প্রতিকার কি ?
3118 views

3 Answers

কিছু কিছু সাধারণ ঘটনায় এমনিতেই বেশি পানি পড়ে চোখ থেকে। যেমন ঠান্ডা সর্দিতে বা অ্যালার্জি হলে, অনেকক্ষণ ধরে চোখ দিয়ে কোনো কাজ করলে যেমন পড়াশোনা বা স্ক্রিনের দিকে তাকালে। আবার চোখের পাতায় প্রদাহ বা গঠনগত সমস্যায় বেশি পানি তৈরি হতে পারে। কর্নিয়াতে কোনো আঘাত বা প্রদাহ, যেমন ধূলি বা ময়লা পড়লে সঙ্গে সঙ্গেই বেশি পানি পড়তে শুরু করবে। চোখের অভ্যন্তরীণ যেকোনো প্রদাহেও একই অবস্থা। শিশুদের ক্ষেত্রে বেশি বেশি চোখের পানি পড়ার অন্যতম কারণ হলো চোখ ও নাকের মধ্যকার নালিতে কোনো ব্লক বা বাধা, যা জন্মগত হয়ে থাকে। এ ছাড়া ল্যাক্রিমাল থলেতে প্রদাহ বা সিস্ট এবং নাকের ভেতর কোনো ব্লক বা বাধা থাকলেও বেশি পানি পড়তে পারে। চোখের অস্ত্রোপচারের পরও দেখা দিতে পারে এই সমস্যা। সমাধান কী? প্রথমে কারণটি খুঁজে বের করা জরুরি। এ জন্য চিকিৎসক হয়তো আপনাকে দু-একটি পরীক্ষা করতে বলবেন। যেমন ল্যাক্রিমাল থলেতে পাথর বা ব্লক আছে কি না কিংবা চোখ ও নাকের মধ্যে নালিতে কোথাও বাধা আছে কি না তা কিছু পরীক্ষার মাধ্যমে জানা যায়। তারপর সে অনুযায়ী ব্যবস্থা। শিশুদের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বাধা সরানোর বা নালিটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে বড়দের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। সূত্র: মায়ো ক্লিনিক

3118 views Answered

অনেক সময় ধরে এক পাশ হয়ে শুয়ে থাকলে মোবাইলে তাকালে বা বই পড়লে এরকম হয়ে থাকে।এটা সব্র হয় না।এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে এই খাবারগুলো খেতে হবে ছোট মাছ,দুধ,সবুজ শাকসবজি,মৌসুমি ফল,ভিটামিন এ সমৃদ্ধ খবার। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

3118 views Answered

চোখ থেকে পানি পড়ে এবং চোকের কোণায় চাপ দিলে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়। বারবার নালী বন্ধ হয়ে চোখের পানি যেখানে জমা থাকে তা ফুলে যায় এবং জীবাণু সংক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হয়। এন্টিবায়োটিক সেবনে এ রোগ সাময়িকভাবে ভালো হলেও বারবার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে ডিসিআর (উঈজ) অপারেশনের মাধমে নেত্রনালীর সাথে অন্য আর একটি পথে নাকের যোগাযোগ স্থাপন করা হয়। এতে রোগীর পানি পড়া বন্ধ হয়।

3118 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps