নফল নামাজ সালাতের আগে পড়তে হই নাকি পড়ে?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।
নফল নামাজ সালাতের আগে পড়তে হই নাকি পড়ে ?
এবং আমি যদি নফল নামাজ পড়ি তাহলে কি আল্লাহ আমাকে বেশি নেকি দিবেন?
2935 views
3 Answers
নফল নামাজ সালাতের আগে বা পড়ে যেকোন সময় পড়া যায়। আর নফল নামাজের জন্য আল্লাহ উচ্চ সম্মান ও অনেক নেকী দিবেন।(রাহে নাজাত)
2935 views
Answered
নফল নামাজ যে কোন সময় পড়তে পারেন। আর নফল নামাজ পড়লে অবশ্যই বেশি সওয়াব পাবেন।রমজানে নফল নামাজ পড়লে ফরজের সওয়াব পাবেন।
2935 views
Answered
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের ১৬ রাক’আত নফল সালাতের বিবরণঃ-
আসিম ইবনে যামরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী (রাঃ) এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের (নফল) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমরা সেভাবে আদায় করার ক্ষমতা রাখো না। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে আদায় করবে। এরপর তিনি বললেন, আসরের সময় সূর্য যতটা উপরে থাকে তেমন হলে তিনি ২ রাক’আত (ইশরাক সালাত) আদায় করতেন। আবার যোহরের সময় সূর্য যতটা উপরে থাকে (পূর্ব দিকে সূর্য ততটা উপর হলে) তিনি ৪ রাক’আত (চাশতের সালাত) আদায় করতেন। যোহরের পূর্বে ৪ রাক’আত ও পরে ২ রাক’আত এবং আসরের পূর্বে ৪ রাক’আত আদায় করতেন। প্রতি ২ রাক’আতে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, নবীগণ এবং যেসকল মুমিন-মুসলিম তাদের অনুসরণ করেছেন তাদের প্রতি সালাম প্রেরণের মাধ্যমে ব্যবধান করতেন।
সহীহ শামায়েলে তিরমিযী, হাদিস নম্বরঃ ২১৫
সুনানে নাসাঈ ৮৭৪
ইবনে মাজাহ ১১৬১
হাদিসের মানঃসহিহ।
এছাড়া-ও তিনি সাড়া রাত
জেগে নফল নামাজ আদায় করতেন। নফল
নামাজ সালাতের আগে এবং পড়ে উভয়
সময়-ই পড়তে পারবেন।
2935 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy