3 Answers

যেসব কারনে মানুষের আয়ু কমে যায়ঃ

১. টিভি দেখা: ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা ২৫ বছরের বেশি বয়সে এক ঘণ্টা টিভি, ডিভিডি বা ভিডিও দেখেন তাদের জীবনের আয়ু প্রায় ২২ মিনিট কমে যায়। সে অনুযায়ী, যারা ধারাবাহিকভাবে দিনে গড়ে ছয় ঘণ্টা করে টিভি দেখেন তাদের আয়ু কমে পাঁচ বছর।
নিয়মিত যৌনসম্পর্ক না করলে আয়ু কমে

২. যৌনসম্পর্ক: ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ মাসে কমপক্ষে একবার যৌনসম্পর্ক করেননি তাদের মারা যাওয়ার সম্ভাবনা, যারা সপ্তাহে অন্তত একদিন যৌনসম্পর্ক করেছেন; তাদের চেয়ে দ্বিগুন। এদিকে, ডিউক ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, যেসব নারীর আনন্দময় যৌনজীবন রয়েছে তারা অন্যদের চেয়ে প্রায় আট বছর বেশি বাঁচেন।

৩. একাকীত্ব: অনেকেই একাকীত্ব জীবন-যাপন করতে পছন্দ করেন। তাদের ধারণা,  এতে করে চাপমুক্ত থাকা যায়।  তবে বিশেষজ্ঞরা বলছেন, একা থাকা মানে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকা। আর এটি জীবনের  আয়ু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্কিন মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট-লুনস্টাড বলেন, দিনে ১৫টি সিগারেট খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, পর্যাপ্ত সামাজিক যোগাযোগ না করলেও সেরকম ক্ষতি হতে পারে।
একটানা বসে থাকলে আয়ু কমে

৪. বসে থাকা: যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসোসিয়েশন-এর জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গেছে, দিনে গড়ে ১১ ঘণ্টার বেশি একটানা বসে থাকলে পরবর্তী তিন বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়।

৫. বেকারত্ব: কানাডার একদল গবেষক বলছেন, একজন মানুষ বেকার থাকলে তার অকালমৃত্যুর সম্ভাবনা ৬৩ শতাংশ বেড়ে যায়। ১৫টি দেশের প্রায় ২ কোটি মানুষের ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন তারা।

৬. অতিরিক্ত ঘুম: দিনে আট ঘণ্টার বেশি ঘমালে আয়ু কমে যায়। ধারাবাহিকভাবে এতো সময় ধরে ঘুমানো স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। তাই দিনে সর্বোচ্চ সাত ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


4232 views Answered

১. টিভি দেখা: ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা ২৫ বছরের বেশি বয়সে এক ঘণ্টা টিভি, ডিভিডি বা ভিডিও দেখেন তাদের জীবনের আয়ু প্রায় ২২ মিনিট কমে যায়। সে অনুযায়ী, যারা ধারাবাহিকভাবে দিনে গড়ে ছয় ঘণ্টা করে টিভি দেখেন তাদের আয়ু কমে পাঁচ বছর। নিয়মিত যৌনসম্পর্ক না করলে আয়ু কমে ২. যৌনসম্পর্ক: ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ মাসে কমপক্ষে একবার যৌনসম্পর্ক করেননি তাদের মারা যাওয়ার সম্ভাবনা, যারা সপ্তাহে অন্তত একদিন যৌনসম্পর্ক করেছেন; তাদের চেয়ে দ্বিগুন। এদিকে, ডিউক ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, যেসব নারীর আনন্দময় যৌনজীবন রয়েছে তারা অন্যদের চেয়ে প্রায় আট বছর বেশি বাঁচেন। ৩. একাকীত্ব: অনেকেই একাকীত্ব জীবন-যাপন করতে পছন্দ করেন। তাদের ধারণা, এতে করে চাপমুক্ত থাকা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, একা থাকা মানে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকা। আর এটি জীবনের আয়ু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্কিন মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট- লুনস্টাড বলেন, দিনে ১৫টি সিগারেট খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, পর্যাপ্ত সামাজিক যোগাযোগ না করলেও সেরকম ক্ষতি হতে পারে। একটানা বসে থাকলে আয়ু কমে

4232 views Answered

মানুষের আয়ু কমে ধুমপান, মদ্যপান বা কোন নেশা করলে। জীবন মৃত্য আল্লাহ'র হাতে। তারপর সকল ক্ষতিকর খাবার থেখে বিরত থাক্তে হবে। গর্ভবতী মায়ের চোট লাগলে, গর্ভাবস্থায় খাবার বড়ি খেলে সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় অত্যাধিক পরিশ্রম করলেও সন্তান নষ্ট হওয়ার সম্ভাবোনা থাকে।

4232 views Answered

Related Questions

Next steps