4 Answers
প্রাকৃতিক ভাবে চুল ঘন কাল করতে : পেঁয়াজের ব্যবহার সেই প্রাচীন কাল থেকে চুল বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ। পেঁয়াজের রসে রয়েছে সালফার যা চুলের কোলাজেন টিস্যুর বৃদ্ধি উন্নত করে এবং চুল বাড়তে সাহায্য করে দ্রুত। লাল পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে একটি পাতলা পরিষ্কার কাপড়ে রেখে চিপে রস বের করে নিন। এই পেঁয়াজের রস পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর মৃদু কোনো সাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই পেঁয়াজের রস। ডিমের হেয়ার মাস্ক ডিমের উচ্চ মাত্রার প্রোটিন চুলের ফলিকলে পুষ্টি প্রদান করে এবং চুল দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। এই মাস্কের সালফার, জিংক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস এবং আয়োডিন চুল দ্রুত বৃদ্ধি করে। ১ টি ডিমের সাদা অংশ নিন। এতে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহারে ভালো ফল পাবেন। আলুর রসের ব্যবহার চুলের বৃদ্ধির কাজে আলুর রসের ব্যবহার অনেকেই জানেন না। কিন্তু আলুর ভিটামিন এ, বই এবং সি চুলের দ্রুত বৃদ্ধিতে বেশ সহায়ক। আলু একেবারে ঝুড়ি করে নিয়ে খুব দ্রুত এর রস বের করে নিন। এই রস সরাসরি মাথার ত্বকে ভালো করে ঘষে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। মেহেদীর হেয়ার মাস্ক মেহেদী চুলের জন্য অনেক বেশি ভালো একটি উপাদান। চুল ঘন কালো ও লম্বা করতে মেহেদীপাতার তুলনা নেই। ১ কাপ পরিমান শুকনো গুড়ো মেহেদী অর্ধেক কাপ টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মেহেদীর মিশ্রণ চুলের আগা থেকে গোঁড়া এবং মাথার ত্বকে ভালো করে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে ১ দিন ব্যবহার করবেন।
প্রাকৃতিক ভাবে কালো করার একটি উপায়। যা যা লাগবে : - লাল জবা ফুল - নারিকেল তেল পদ্ধতিঃ ২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহে করবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠেছে।
প্রাকৃতিক ভাবে কি করে চুল কালো করতে করনীয়ঃ ১। পুষ্টি সম্পূর্ণ খাদ্য গ্রহণ দিন শুরু করুন পুষ্টিদায়ক খাবার দিয়ে। প্রোটিন, ভিটামিন এ, বি, এবং সি, আয়রন, ওমেগা সমৃদ্ধি খাবার খাওয়া উচিত। সকালের নাস্তার মেন্যুতে মাংশের পরিবর্তে মাছ, ডিম, সাদা রুটি, ফল এবং সবুজ সবজি প্রটিন, ভিটামিনের চাহিদা পূরণ করবে। ভেজিটিবেল অয়লে পাওয়া যাবে আয়রন এবং ওমেগা ৩। ২। মাথার তালু স্ক্রাব করা প্রতিদিন নিয়ম করে মাথা স্ক্রাব করুন। মাথার মৃত কোষ, খুশকি, ময়লা দূর করে মাথার ত্বক পরিষ্কার করতে স্ক্রাবিং অনেক ভাল কাজ করে। বাসায় তৈরি করে নিতে পারেন স্কাল্প স্ক্রাব। ভেজিটেবল অয়েলের সাথে লবণ মিশিয়ে নিন। এরপর এটি চুলে বিলি করে চুলের গোঁড়ায় এটি আস্তে আস্তে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করুন। ৩। ম্যাসাজ করা মাথার তালুর রক্ত সঞ্চালনের জন্য ম্যাসাজ অনেক উপকারী। এটি রক্ত সঞ্চালনের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে। ম্যাসাজ একটু ভিন্নভাবে করতে হবে। আপনার হাতের আঙ্গুল মাথা উপর থেকে নিয়ে ঘাড়ে ছড়িয়ে দিন। এইভাবে কয়েকবার করুন। ম্যাসাজ খুব বেশী জোর দিয়ে করবেন না। এতে আপনার মাথায় চাপ পড়তে পারে। ৪। ডিমের প্যাক লাগান চুল দ্রুত বৃদ্ধি করতে ডিমের ভূমিকা অনেক বেশী। ডিমে আছে প্রোটিন, আয়রন, সালফার, জিংক, সেলিয়াম। ২ টা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া থেকে পুষ্টি যোগিয়ে চুল বৃদ্ধি করে থাকে। ১ টা ডিমের সাদা অংশ, ১ কাপ দুধ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, লেবুর রস দিয়ে প্যাক তৈরি করে এটি মাথায় ভাল করে লাগান। ২০/ ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। ৫। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের ভূমিকা অপরিসীম। কাস্টার অয়েলে ফ্যাটি এসিড আছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলের সাথে অলিভ বা বাদামের তেল মিশিয়ে চুল ম্যাসাজ করুন। সারা রাত তেল দিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক থেকে দুই দিন করুন। রেফারেন্স 5 Natural Tips To Grow Hair Faster- top10homeremedies.com How to Make Your Hair Grow Faster- emaggy.com
নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। * সপ্তাহে দু’বার শ্যাম্পু করুন এবং ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। * প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। মনে রাখতে হবে- খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। * নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। * চুলে তেল দিন মাসে অন্তত দু’বার। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। * আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। * চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল কালার করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।