মোবাইল রুট করার সময় রিস্টার্ট নেয় কেন?
দুটি ডিভাইস কে রুট করতে চেয়েছিলাম কিন্তু রুট পক্রিয়া চলমান অবস্থায় হঠাৎ রিস্টার্ট নেয়। এর কারণ কি?
4759 views
1 Answers
রিস্টার্ট হওয়া রুটিং প্রসেসের একটা অংশ। আপনি যখন রুট করেন তখন system এ কিছু বাইনারি ইন্সটল হয়, কিছু ডাটা, ফোল্ডার ইত্যাদি যুক্ত হয়। অ্যান্ড্রয়েড এ সিস্টেম ফাইলে কোনোরুপ পরিবর্তন আনলে রিস্টার্ট দেওয়া ছাড়া তা কার্যকর হয়না। যেমন আপনি যদি রুট করা ফোনের font ফোল্ডারটি ডিলিট করে দেন বা এর ফাইল ডিলেট করে দেন তাহলে দেখবেন যে কিছুই হবেনা। কিন্তু ফোনটা যদি ঐ মুহুর্তে বন্ধ করে চালাতে যান দেখবেন যে আপনার মোবাইল হ্যাং হয়ে থাকবে। মূল কথা একটাই রুট করার কালীন সিস্টেমে যেসব পরিবর্তন করা হয় সেগুলো এপ্লাই করার জন্যই রিস্টার্ট আবশ্যক। আপনার ফোনটি রিস্টার্ট হবার পর পুনরায় অ্যাপটিতে প্রবেশ করুন, এটি হয়তো আরেকটু প্রসেস করে আপনাকে বলে দিবে রুট হলো কি না।
4759 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy