আমি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতাম, ছেলেটিও আমাকে খুব ভালোবাসতো। আমাদের তিন বছর রিলেশন ছিলো, কিন্ত এখন সে অন্য একটি মেয়েকে ভালোবাসে।অন্যদিকে আমাকে একটি ছেলে অনেক ভালোবাসে কিন্ত আমি তাকে ভালোবাসিনা কারণ আমি আজও সেই ছেলেটিকে ভুলতে পারিনি। এখন আমার কি করা উচিত বললে উপকৃত হয়?
10 Answers
আপনাকে যে পছন্দ করে তাকেই ভালবাসা উচিত...প্রথম প্রেম আপনি কখনো ভুলতে পারবেন না।। এখন আপনার উচিত ঐ ছেলেটিকেই ভালবাসা যে আপনাকে পছন্দ করে। আপনিও তাকে পছন্দ করা শুরু করেন কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যাবে, তার কথা আর মনেও পড়বে না. . . .
আপনার উচিত পূর্বে যাকে ভালবাসতেন তাকে ভূলে যাওয়া কারন সে তো আপনাকে ভালবাসে না তবে কেন তার অবহেলা সইবেন, বর্তমান যে ছেলে আপনাকে ভালবাসে তাকে নিয়ে ঘর বাধার সপ্ন দেখুন আশা করি সুখী হবেন, তাকে ভালবাসার পূর্বে ছোট খাট পরীক্ষা নিয়ে যাচাই করে দেখতে পারেন আসলে আপনাকে ভালবাসে কি না।
আপনি হয়তো ভুল মানুষের প্রেমে পড়েছিলেন। তাই প্রথম প্রেমিক ভুলে নতুনজনকে সঙ্গ দিন। হয়তো এই তোমাকে অনেক ভালবাসবে।
হয়তো ভালবাসাতে কিছু ভুল ছিল।আপনি হয়তো তার প্রতি বেশি দূর্বল ছিলেন।যার কারণ সে দূর্বলতার সুযোগ নিয়ে সে আপনার সাথে এরকম প্রতারণা করছে।যাক আপনি এখন নতুন করে জীবন শুরু করুন কার সাথে।
কয়দিন বন্ধুর মত ঘুড়ে বেরালেই ভালোবাসা বলে না । আপনার বাবা মা কি চট করে আপনাকে ফেলে চলে যাবে ? ঐ ছেলে কখনই আপনাকে ভালোবাসে নাই । ওকে একদম ভূলে যান । চট করে বলে ফেল্লেন অন্য একটা ছেলে আপনাকে ভালোবাসে । যার সাথে সম্পর্কই হলো না , সে আপনাকে ভালোবেসে ফেল্লো ? কারো সাথে জড়াতে হলে অনেক দিন তার চলাফেরা , আপনার প্রতি ফিলিংস এইগুলো অবজার্ভ করবেন । পরিনত হন , ইমোশন থেকে দূরে থাকুন ।
আপনার কি মনে হয়, যে তিন বছরের ভালোবাসাকে ভুলে যেতে পেরেছে সে কি আবার আপনার কাছে ফিরে আসবে বা আসলেও কি আগের মত ভালোবাসবে? কখনো না। মূলত সে আপনাকে কখনো মন থেকে ভালোবাসেনি । মন থেকে ভালোবাসলে, সে আপনাকে ছেড়ে অন্য একটি মেয়েকে ভালোবাসতে পারতো না। এখন আপনার প্রতি পরামর্শ হলো, আপনার প্রেমিক একজন প্লে বয় । যে একাধিক মেয়ের সাথে সর্ম্পক করে। কেন শুধু শুধু তার মত একটা ছেলের আশায় পড়ে থাকবেন? অতীতকে ভুলে গিয়ে, নতুন করে জীবনকে সাজান। আরেকটা কথা--- "তুমি তাকেই ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে"
যে চলে গেছে সে ভাল কেউ আসার একটা সুযোগ করে দিয়ে গেছে | কারন তার থেকেও ভাল কেউ আপনার ভাগ্যে বরাদ্দ আছে | তাই তাকে ভুলে যান, নুতন করে বাঁচতে চেষ্টা করেন | আর যে আপনাকে ভালবাসি বলে তাকে চেনার জন্য একটু সময় নেন | তার সাথে টাইম পাছ করেন এবং বুঝতে চেষ্টা করেন সে ও আগের মত ঠকাবে নাকি ? সবচেয়ে ভাল আর কারো সাথে ঘনিষ্ঠভাবে নিজেকে না জড়ানো |
আপনি আপনার জীবনে পরিবর্তন আনুন।যা হয়েছে ভুলে যান।আপনার দূবর্লতার সুযোগে সে হয়তো একাজটি করেছে।তাই আপনি এখন নতুন করে জীবন সাজান।অতিতকে মেনে নিন ঠিক হয়ে যাবে।
যে চলে গেছে তার কথা ভেবে নিজের মুল্যবান সময় নষ্ট করবেন না।বরং আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন।পুরোনো কষ্ট ভুলে নতুন করে জিবন শুরু করুন।
যে চলে গেছে সে কখনো আপনাকে ভালোবেসেছিল কিনা সন্দেহ হয়,সে কখনো এই আপনাকে ভালোবাসে না,যা করছিল তা ভালোলাগা থেকে,তাই তার জন্য অপেক্ষা করা হবে বোকামি,আর বর্তমান যে প্রোপজ করছে তাকে যদি আপনার পছন্দ হয়,তবে বুঝে শুনে আপনি তাকে accept করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy