সাহু সেজদা সম্পর্কে?

আমি মাগরিব নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর ভূলক্রমে সূরা নাস পড়ে ফেলি কিন্তু পরের রাকাতে একই সূরা পাঠ করি, কিন্তু সাহু সেজদা আদায় করিনি, এক্ষেত্রে আমার নামাজ কি সহীহ্ হয়েছে? আর দ্বিতীয় রাকাতে করণীয় কি?
3892 views

4 Answers

না আপনার নামাজ হয়নি। ফাতিহা ব্যাতীত নামাজে একই সুরা একাধিকবার পড়া যাবেনা। (কিছু নফল নামাজ ছাড়া) দ্বিতীয় রাকআতে অন্য একটি সুরা পড়ে সিজদা সাহু দিলে আপনার নামাজ সঠিক হতো।

3892 views Answered

কোনো সমস্যা নাই ভাই, একজন ভালো হুজুরের কাছ থেকে জেনেছি যে একই সুরা দিয়ে একাধিক রাকাত নামাজ পড়া যাবে।আপনার নামাজ শুদ্ধ হয়েছে।

3892 views Answered

নামাজ যথা নিয়মে আদায় হয়েছে, কেননা প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে নাস পড়া উচিত। তবে ইচ্ছাকৃত ফরজের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম, অবশ্য এ ভূলের কারনে সাহু সেজদা দিতে হয় না। আততাজনীস ১/৪৬৭,ফাতওয়া বাযযাযিরা ৪/৪০,রদ্দুল মুহতার ১/৫৪৬

3892 views Answered

যদি ভুলক্রমে প্রথম রাকাতেই নাস পাঠ করেন তাহলে দিত্বীয় রাকাতেও নাস পাঠ করে শেষ বৈঠকে আত্ত্যাহিয়াতু পাঠ করার পর ডান দিকে সালাম ফিরে আবার সাহু সিজদা দিতে হবে।তাহলেই নামাজ আদায় হয়ে যাবে।

3892 views Answered

Related Questions

Next steps