1 Answers
বিশ্বের সবথেকে ফ্লেক্সিবল বা নমনীয় নারী জালাটা বিনোদন জগতে বেশ জনপ্রিয়। তবে জালাটা নামে জনপ্রিয় হলেও তার আসল নাম জুলিয়া গুনথেল। নিজেকে যখন যেভাবে ইচ্ছা ভাজ করে নিতে পারেন তিনি, প্রয়োজনে নিজেকে ভাঁজ করে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়েও দিতে পারেন জালাটা। কনটর্শনিস্ট অথবা বিভঙ্গ বিনোদন হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন জালাটা।
জন্ম কাজাকাস্তানে হলেও জীবনের বেশির ভাগ সময় জার্মানিতেই কাটিয়েছেন ৩১ বছরের জালাটা। মাত্র ৪ বছর বয়সেই তার শরীরের বিস্ময়কর নমনীয়তা আবিষ্কার করেন স্কুলের শিক্ষিকা। ৮ বছর বয়সে সার্কাস স্কুলে যোগ দেন জলাটা। ১০ বছর বয়স থেকেই পেশাদার কনটর্শনিস্ট হয়ে ওঠেন জালাটা। সেই থেকে এখনও পর্যন্ত বিভঙ্গ বিনোদনই তার পেশা। তার শরীরের নমনীয়তা নিয়ে তৈরি হয়েছে ডিসকভারি টিভি সিরিজও। যেখানে একটি এমআরআই মেশিনে তাকে ঢুকিয়ে চিকিত্সকরা দেখছেন তার শরীরের লিগামেন্ট শিশুদের মতো নমনীয়।
পারফর্মিং আর্ট, মডেলিং, অভিনয়, ম্যাগাজিন শুট করেন জালাটা। বিশ্বের বিভিন্ন প্রান্তে স্টেজ শোও করেন নমনীয় এই নারী। এর মধ্যেই বহু গিনিজ বুক ওয়ার্ল্ড রেকর্ড। সবথেকে কম সময়ে নিজের শরীরের বিভঙ্গের চাপে ৩টি বেলুন ফাটিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন জলাটা। অভিনয় করেছেন হোলি মোটরস ছবিতেও। আগামী দিনে অভিনয়কেই পেশা হিসেবে নিতে চান তিনি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy