2 Answers

খুব সোজা একটা উপায় আছে। তবে এর জন্যে অবশ্যই আপনার হ্যান্ডসেট রুট করা থাকতে হবে। আসুন শুরু করা যাক। কোনো রুট ব্রাউজার দিয়ে আপনার সেটের / etc ফোল্ডারে ঢুকুন। অনেক ফাইল আছে ভেতরে। এর মধ্যে hosts নামে একটি ফাইল আছে - খুজে বের করুন। এই hosts ফাইলটা আসলে একটা আইপি লিস্ট - আপনি এন্ড্রয়েড এ যে কোন ওয়েব এড্রেস ইনপুট করলে অপারেটিং সিষ্টেম আগে চেক করে সেই এড্রেসটা hosts ফাইলের লিস্টে আছে কি না। যদি খুজে পায় তাহলে সেটাকে রিডাইরেক্ট করে localhost (127.0.0.1) এ পাঠিয়ে দেয়। সোজা বাংলায় hosts লিস্টে কোনো ওয়েবএড্রেস থাকলে সেটা আপনার হ্যান্ডসেট ব্লক করে দেবে। দুনিয়ার সব অপারেটিং সিস্টেমেই এই hosts ফাইল থাকে এবং একই ভাবে কাজ করে। এতোক্ষণে নিশ্চই বুঝে গেছেন - এই hosts ফাইলটা এডিট করে যদি এড/স্প্যামার সাইটের অ্যাড্রেসগুলো ঢোকানো যায় - কেল্লা ফতে।

2725 views

আপনার মোবাইলে *নিশ্চিত* অটোমেটিক কিছু অ্যাপ ইন্সটল হয়ে গেছে। যার কারনে, এমন সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানে, settings> app> all থেকে সন্দেহভাজন অ্যাপটা কে আন-ইন্সটল করুন। নতুবা, settings> app> download অপশন থেকেও দেখে নিতে পারেন। 

2725 views

Related Questions