আমাদের নবী একজন, কিন্তু আমরা চার মাজহাব মানি কেন?
1 Answers
নবীজী তার জীবদ্দশায় ইসলামের সকল হুকুম আহকাম সম্পন্ন করে দিয়ে গেছেন, কিন্তু এসকল হুকুম আহকামের অনেক ধারা উপধারা আছে যেগুলোতে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিলো। তাছাড়া সময়ের সাথে সাথে অনেক নতুন সমস্যারও উদ্ভব ঘটেছে যেগুলো নবীজীর সময়ে ছিলো না। জীবনের সকল খুঁটিনাটি জিনিস ভেঙে বলার মতো সময় নবীজী পাননি কারণ তিনি আগের নবীদের মতো হাজার বছর বাঁচেননি এবং সারাজীবন দ্বীন প্রচার করেই কাটিয়েছেন। পাশাপাশি ইসলামের প্রসারের সাথে সাথে ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে। তাই এসকল সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন প্রখ্যাত আলেম ওলামা এবং ইসলামী আইন শাস্ত্রবিদগণ। তাদের মধ্যে চার মাজহাবের চার ইমামই সর্বাধিক প্রণিধানযোগ্য। উনারা জীবনের সকল খুঁটিনাটি দিক বিশুদ্ধ ইসলামের আলোকে বিশ্লেষণ করে গেছেন। আপনি যেকোনো একটি মেনে চলতে পারেন। এমনকি কোনো মাজহাব না মেনেও বিশুদ্ধ ইসলামী জীবন যাপন করা যায়। তবে সেক্ষেত্রে আপনাকে ইসলামী জ্ঞান এবং শিক্ষায় অনেক জ্ঞানী এবং শিক্ষিত হতে হবে। উল্লেখ্য, মাজহাব চারটি হলেও মূল বিষয়গুলো সব মাজহাবেই এক। সহজভাবে বলতে গেলে, ইসলামকে সহজ এবং বাস্তবানুগ করে তুলতেই মাজহাবের আবির্ভাব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy