অধিক কোষ্টকাঠিন্যে কি পরামর্শ থাকতে পারে?
বাথরুমে যেতে গেলেই বিপদ।হয় মোটেই পায়খানা হয় না,আর হলেও ক্লিয়ার না।কারো ভালো পরামর্শ থাকলে জানালে উপকৃত হবো।ধন্যবাদ।
4994 views
2 Answers
কোষ্টকাঠিন্য দূর করার সহজ নিয়মগুলো: ১. দিনে ৮-১০ গ্লাস পানি খান। ২. ঘুমাতে যাওয়ার আগে, ১ গ্লাস কুসুম গরম দুধে ১ চা চামচ ঘি মিশিয়ে খান। ৩. সকালে ঘুম থেকে উঠে ২ গ্লাস কুসুম গরম পানি খেয়ে মর্নিং ওয়াক করুন। ৪. নিয়মিত ফল বা সব্জী খান। পেপে, পেয়ারা, আখ, টমেটো ও বিট তথা আঁশজাতীয় খাবার কোষ্টকাঠিন্য রোধে সবচেয়ে কার্যক। ৫. কোষ্টকাঠিন্য রোধে আপেল ও কার্যকরী। প্রদিন সকালে একটা আস্ত আপেল কামড়ে খান (পিস করে কেটে নয়)। ৬. কোষ্টকাঠিন্য চলাকালীন অবস্থায় নিস্তার পেতে রোজ পানিতে লেবুর রস ও এক চিমটি লবন মিশিয়ে খান। তাছাড়া কোষ্টকাঠিন্য রোধে রোজ সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান।
4994 views
Answered