2 Answers
নাপাক শরীর হলো শয়তানের বাসা তাই নাপাক শরীরে এসব করা উচিত নয়,তবে করলে কোন ক্ষতি নাই
নাপাক অবস্থায় শুধু কোরআন পড়া, স্পর্শ করা, মসজিদে প্রবেশ ও নামাজ পড়া যাবে না। এ ছাড়া, খাওয়া দাওয়া, লেখাপড়া ও অন্যান্য কাজ করা যাবে। তবে নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকা ঠিক নয়।
আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাক থাকতেন তখন কিছু খেতে অথবা ঘুমানোর ইচ্ছা করলে ওযু করে নিতেন যেমন, সালাতের ওযু করতেন।
(সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৫৮৭, ফাউন্ডেশনঃ ৫৯১, ইসলামিক সেন্টারঃ ৬০৭)
☞ ছোট নাপাকি: কেউ পেশাব করল বা পায়খানা করল বা বায়ু বের হলো, ফলে লোকটি এখন নাপাক। এ ব্যক্তি কেবল ওযু করলেই আবার পবিত্র হয়ে যাবে ।
☞ বড় নাপাকি: কারো স্বপ্নদোষ হলো বা কেউ স্ত্রী সহবাস করল এমন নাপাকী থেকে পবিত্র হতে হলে ওযু নয়, গোসল করতে হবে।
সহবাসেরে পর সত্বর গোসল করে নেওয়া উত্তম। নচেৎ ভুলে যাওয়ার আশঙ্কা আছে। তাছাড়া হটাৎ এমন প্রয়োজনও পড়তে পারে, যাতে গোসল করা জরুরী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy