3 Answers

১।আপনি ঘন ঘন জল পান করুন। ২।লাল চায়ে লেবু রস দিয়ে পান করুন। ৩।এক চা চামচ মধুর সাথে আদার কয়েক ফোটা রস মিশিয়ে খেতে পারেন।

3432 views Answered

বেশি করে পানি খান। গ্যাস্ট্রিক এর টেবলেট খান।

3432 views Answered

পেটে ব্যথা হলে করুন এই ৪ টি কাজ। ১…লেবুঃ- লেবুর রস খুব সহজেই পেট ব্যথার সমস্যা দূর করতে পারে। ১ গ্লাস পানিতে পুরো লেবু চিপে নিয়ে ১ চা চামচ মধু মিশিয়ে পান করে নিন। অথবা লেবু চায়ের সাথে সামান্য মধু মিশিয়েও পান করতে পারেন। দেখবেন ব্যথা দূর হয়ে গেছে। ২…আদা চাঃ- আদা চা সাধারণত পেট ব্যথার সমস্যা খুব দ্রুত নিরাময় করতে পারে। ২ কাপ পানিতে আদা কুচি দিয়ে জ্বাল করে ১ কাপ হলে নামিয়ে মধু মিশিয়ে পান করে নিন। চাইলে শুধু আদা কাঁচা চিবিয়ে খেতে পারেন অথবা শুধু আদার রস বের করে পান করতে পারেন। ভালো ফল পাবেন। ৩…পুদিনা চাঃ- পুদিনা চায়ের রয়েছে পেট ঠাণ্ডা রাখার অসাধারণ ক্ষমতা। ২ কাপ পানিতে ১ মুঠো পুদিনা পাতা ছেঁচে জ্বাল দিয়ে ১ কাপ হলে নামিয়ে মধু মিশিয়ে পান করে নিন। চাইলে শুধু পুদিনা ছেঁচে রস বের করে মধু মিশিয়ে পান করতে পারেন। এতেও দ্রুত ফলাফল পাবেন। ৪…বেকিং সোডাঃ- বেকিং সোডা পাকস্থলীর অ্যাসিডের তারতম্য সঠিক করে এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় দ্রুত। ১ কাপ কুসুম গরম পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করে ফেলুন। এতেও আপনি ভালো ফলাফল পাবেন | আর বেশি করে পানি পান করবেন, তরল জাতীয় খাবার খাবেন, ভাজা-পোড়া ও শক্ত কিছু খাবেন না |

3432 views Answered

Next steps