1 Answers

ওরাডেক্সন। জেনেরিক নাম ডেক্সামেথাসন। এটি একটি স্টেরয়েড ওষুধ, যার ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ক্রমাগত ওষুধটি গ্রহণ করলে শরীরে চর্বি জমে যায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্কিন র‌্যাশ, মাথাধরা ছাড়াও অল্প বয়সে কিডনি বিকল হওয়ার কারণে অকালমৃত্যু ঘটে। ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশের পতিতালয়ের যৌনকর্মীরা নিয়মিত ওরাডেক্সন গ্রহণ করে থাকে।

দালালরা সচরাচর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সংগ্রহ করে বিভিন্ন পতিতালয়ে সরবরাহ করে। পতিতালয়ে এসব অল্পবয়সী ভগ্নস্বাস্থ্য ও শীর্ণকায় মেয়েদের নিয়মিত ওরাডেক্সন সেবন করতে দেওয়া হয়। নিয়মিত ওরাডেক্সন গ্রহণ করলে কিছুদিনের মধ্যে এ মেয়েদের স্বাস্থ্যে পরিবর্তন আসে। ভগ্নস্বাস্থ্য ও শীর্ণকায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আকার-আকৃতি বাড়ে, মোটা-তাজা হয়, শরীরে চর্বি জমার কারণে লাবণ্য আসে। এ কারণে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাদের দেখলে প্রাপ্তবয়স্ক বলে মনে হয়। এসব যৌনকর্মী এবং পতিতালয়ে তাদের মালিকরা ওরাডেক্সন ব্যবহারের অপূরণীয় ক্ষতির কথা জানে বলে বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার পরও ব্যবসার স্বার্থে এসব অসহায় মেয়েদের ওরাডেক্সনের মতো একটি ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার ওষুধ সেবনে বাধ্য করা হচ্ছে।  আমরা অনেকেই হয়তো জানি না, কোরবানির আগে আমরা বাজারে যেসব নাদুসনুদুস বিশাল আকৃতির ষাঁড় দেখে মুগ্ধ হই, ওইসব পশুকে বিক্রির কয়েক মাস আগ থেকে নিয়মিত ওরাডেক্সন খাওয়ানো হয়।

11367 views Answered

Related Questions

Next steps