1 Answers

"অভিনন্দন, আপনি একটি ব্যাজ অর্জন করেছেন। আপনার প্রোফাইল দেখুন।" -বিস্ময়ে এই ধরনের কোন ম্যাসেস দেখলে ঘাবড়ানোর দরকান নেই। বরং খুশি হন এটা জেনে যে আপনি বিস্ময়ে একটি ব্যাজ (পদক) পেয়েছেন। বিস্ময় বিভিন্ন কাজের উপর ভিক্তি করে বিভিন্ন ধরনের ব্যাজ (ব্রোঞ্জ, রূপা এবং সোনা) প্রদান করে থাকে। যেমন: - আপনি নিজের ছবি আপলোড করলে 'ছবি' নামে একটি ব্রোঞ্জের ব্যাজ পাবেন। - প্রোফাইল সম্পূর্ণ করলে 'পূর্ণ প্রোফাইল' নামে একটি ব্রোঞ্জের ব্যাজ পাবেন। - আপনার কোন উত্তর কমপক্ষে দুটি লাইক পেলে 'চমৎকার উত্তর' নামে একটি ব্রোঞ্জের ব্যাজ পাবেন। আপনার প্রোফাইলের নিচে নামলে দেখতে পারবেন আপনি কোন ব্যাজ কতটি পেয়েছেন। কোন ব্যাজ কিসের জন্য দেয়া হয়, তা জানতে নিচের উত্তরটি দেখতে পারেন। https://www.bissoy.com/qa/176121/?show=176121#q176121

2719 views Answered

Related Questions

Next steps