2 Answers
ইসলামে ধুমপান হালাল না হারাম এ বিষয়ে মুসলিম বিশেষজ্ঞগণ বিভিন্ন ফতোয়া দিয়েছেন । পূর্ববর্তী আলেমগন বলত ধুমপান মাকরুহ । কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে আলেমদের মতামতেও পরিবরতন এসেছে । আল্লাহ বলেন- “তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে পতিত করো না ।” ( বাকারাহ- ১৯৫ ) সিগারেটের ভেতর থাকে ক্ষতিকর নিকোটিন ও টরে ।যার ফলে প্রতিবছর দশ লাখেরও বেশি মানুষ ধুমপানের কারনে মারা যায় ।ফুসফুসের ক্যান্সার হয়, ধূমপায়ীর মুখ ও ঠোঁট কাল হয় , গলায় ঘা হয় , পেপ্টিক আলসার হয়, কোষ্ঠকাঠিন্য হয়, খুদামন্দা হয়, স্বাস্থ্য খারাপ হয় , যৌনশক্তি কমে যায় । এমনকি স্মরনশক্তি কমে যায়। এসব গবেষণার উপর ভিত্তি করে ৪০০ – এরও বেশি ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছেন ধুমপান হারাম।
2717 views
Answered