প্রেমের কবিতা?

একটা ভালো প্রেমের কবিতা দরকার, দয়াকরে বলেন??
3504 views

7 Answers

শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’ যদি তুমি বলো তবে আমি আকাশ ছুঁতে পারি, সুদূর আকাশে পাখির মত ডানা মেলে উড়ি! আকাশ থেকে তোমার জন্য তারা এনে দেব, তোমার জন্য ভালবাসা বিলিয়ে আমি যাব! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! পাহাড় অতিক্রম করতে পারি যদি তুমি বলো, তোমার জন্য ভালবাসা মোর হবেনা টলোমলো! পাহাড় খুঁড়ে তোমার জন্য আনব নীল-কমল! এটাই আমার দৃঢ় পণ! হতে দেব না দুর্বল! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! যদি তুমি বলো সাগর পাড়ি দেব সাঁরতে! তোমার হাসি আমার সকল কষ্ট দেয় উতরে। সাগরের তল থেকে আমি এনে দেব মুক্তো, আমি জেনেছি আমার জীবনে তুমি আছ যুক্ত! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! যদি তুমি বলো দেব পাড়ি বিশাল মহাশুন্য - তোমার সঙ্গ আমার একাকীত্বকে করবে পূর্ণ! পৃথিবীর সকল সুখ এনে দেব তোমার জন্য, তোমায় ভালবেসে আমার জীবন হল ধন্য! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! কত ভালবাসি তোমায় যদি তুমি জানতে- কখনও দেখেছ কি ক্ষুদ্র শিশির বিন্দু? জ্বলজ্বল করে ওঠে প্রভাত রবির কিরণে! আমার ভালবাসা তেমনি উজ্জ্বল হে বন্ধু! হৃদয়ের দহন কি বুঝতে পারছো না তুমি? আমায় ছেড়ে যদি যাও, কিভাবে বাঁচব আমি? আমার দিকে তাকিয়ে একবার বল আমায়- ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’! ... ... ... শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’

3504 views Answered

অভিশাপ…» কাজী নজরুল ইসলাম, যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে -বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি' যেদিন আমায় খুঁজবে -বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে! ভাববে বুঝি আমিই এসেব'সনু বুকের কোলটি ঘেঁষে,ধরতে গিয়ে দেখবে যখনশূন্য শয্যা! মিথ্যা স্বপন!-বেদনাতে চোখ বুজবে -বুঝবে সেদিন বুঝবে! গাইতে বসে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?" আসবে ভেঙে কান্না!প'ড়বে মনে আমার সোহাগ,কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প'ড়বে মনে অনেক ফাঁকিঅশ্রু-হারা কঠিন আঁখি- ঘন ঘন মুছবে, -বুঝবে সেদিন বুঝবে! আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন,তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধিপ'ড়বে মনে, উঠবে কাঁদি'! বুকের মালা ক'রবে জ্বালাচোখের জলে সেদিন বালামুখের হাসি ঘুচবে -বুঝবে সেদিন বুঝবে!

3504 views Answered

কিযে ব্যথা সয়ে
আমি নীরবে কাঁদি কেউ তা বুঝেনা,
তোমা হতে দূরে
তবু মন মোর অন্য কাউকে খুঁজেনা ।

মন মোর কাঁদে
তোমারও লাগি দিবানিশী অলখে,
তুমি মোর প্রাণে
ভুলতে পারিনা চোখের এক পলকে ।

ভাল লাগে তাই
ভালবেসে যাই একি মোর অপরাধ,
যত ভাবি তত
ভালবাসি মিটে নাতো মোর সাধ ।

যদি পার তুমি
ভালবেসো মোরে করে দিওনা পর,
তব পথ চেয়ে
থাকব আমিযে সারাটা জীবন ভর ।

3504 views Answered
3504 views Answered

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে— পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি— সকল কালের সকল কবির গীতি।

3504 views Answered




যে  দিন  তোমায়  আমি  প্রথম  দেখি , 
সেদিন থেকে হৃদয় মাঝে তোমার ছবি আঁকি। 
কি  অপরূপ  তুমি !  দেখিনি  আগে , 
যত দেখি তোমায় ততই ভালো লাগে । 
ভালো লাগার মাঝেও তুমি ভালো, 
তাইতো তোমায় আমি বেসেছি ভালো । 
ভালোবাসা কোনো বিভেদ মানে না , 
এ মন তোমায় ছাড়া কিছু বোঝে না। 
কি অপরূপ ! তোমার দুটি আঁখি , 
অপলক নয়নে শুধুই চেয়ে থাকি । 
চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ, 
একবার দেখিলে যেন পাই স্বর্গের সুখ । 
দাওনা সাড়া প্রিয়া তুমি আমার জীবনে , 
ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবনে। 
অনেক আশায় বাড়িয়ে দিয়েছি হাতখানা, 
রিক্ত  হস্তে  কভু  ফিরিয়ে  দিও  না । 
তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন , 
আমার  জীবনকে  তুমি করনা  বিপন্ন ।
3504 views Answered
ভাল লাগে  তোমার ঐ  হাসি,

 মায়া  ভরা  দুটো  চোখ
,
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষণ,

আছিস তুই মনের মাঝে

, পাশে থাকিস সকাল সাঁঝে

কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।

3504 views Answered

Related Questions

Next steps