ঘুমের মধ্যে কথা বলা দূর করব কি করে?
3 Answers
ঘুমের মধ্যে কথা বলার সঠিক কারণ এখনো জানা যায়নি । তবে মনোবিজ্ঞানীরা ধারণা করেন যাদের মন উদ্দিগ্ন বা যারা টেনশনে ভোগেন তারা ঘুমের মধ্যে বেশি কথা বলেন । এটাও মনে করা হয় যাদের হজমে গন্ডগোল (রাতে শোবার পর পাকস্থলির খাদ্য গলার কাছে এসে যায় Gastric reflux disease. )বা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস কম হয়ে যায় বা যাদের Epilepsy রোগ আছে তাদের মধ্যে এটা বেশি হয়। যা যা করা প্রয়োজন - ঘুমোতে যাওয়ার আগে উত্তেজনাকর কাজ না করা যথা সাধ্য রিলাক্স বা শান্তভাবে শুতে যাওয়ার চেষ্টা করা। - পেট ভরে না খাওয়া। - প্রতিদিন যথেষ্ট পরিমাণে ঘুমানো চিকিৎসা : এর কোনো ওষুধ নেই। যদি কারও দুঃস্বপ্ন বা ঘুমের মধ্যে চলাফেরা কারণ এবং মাত্রা যদি পরিবারের বিরক্তির পর্যায়ে পৌছায় তখন চিকিত্সকরা ঘুমের ঔষধ দিতে পারেন । ক্রেডিটঃ মনোডাক্টার মনিরুল ইসলাম।
ঘুমের মধ্যে স্পষ্ট কিংবা অস্পষ্ট বাক্যালাপের কোনো স্থায়ী চিকিত্সা নেই। তবে কিছু নিয়ম মেনে চললে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ~কারণ : ঘুমের মধ্যে কথা বলার কোনো কারন জানা যায়নি। তবে যাদের মন উদ্বিগ্ন বা যারা টেনশনে ভোগেন তাঁরা ঘুমের মধ্যে বেশী কথা বলেন।এটাও মনে করা হয় যাদের হজমে গন্ডগোল (রাতে শোবার পর পাকস্থলির খাদ্য গলার কাছে এসে যায়, বা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের কম হয়ে যায়, বা যাদের ফিটের ( Epilepsy) রোগ আছে তাদের মধ্যে এটা বেশী হয়। ~উপায় : ঘুমোতে যাওয়ার আগে কোন ধরনের উত্তেজনাজনক কাজ করা বা বিষয় চিন্তা না করা। যথা সাধ্য রিল্যাক্স বা শান্তভাবে ঘুমোতে যাওয়ার চেস্টা করা উচিৎ। শোবার বেশ কয়েকঘন্টা আগেও অ্যালকোহল বা মদ্য পান না করা। এবং খুব পেটভরে না খাওয়া। প্রত্যেকদিন যথেস্ট পরিমানে ঘুমানো উচিৎ। কম ঘুমালে এই কথা বলা বেশী হয়। এর জন্য কোন ঔষধ দেওয়া হয় না। যদি কারো ভীষণ দুঃস্বপ্ন হয় বা ঘুমের মধ্যে চলা ফেরা করেন, (তার জন্য ঘুমন্ত ব্যক্তির বিপদে পড়তে পারেন) এবং তাতে ভুক্তভোগীর বা বাড়ির লোকের অসুবিধা হয় তবে ঔষধ দেওয়া যেতে পারে। তাই আপনার যদি এরকম জটিল সমস্যা থেকে থাকে তাহলে আপনি একজন চিকিৎসকের কাছে যেতে পারেন।
টেনশন করার ফলে রাতে তা সপ্নে দেখে কথা বলে এ থেকে মুক্তি পেতে হলে টেনশন কম করতে হবে তাহলে রাতে কথা বলা থেকে মুক্তি পাওয়া যাবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy