2 Answers
দৈনন্দিন নানা কার্যক্রমের মাধ্যমে আমরা সুখের সন্ধান পেতে পারি। এ জন্য প্রয়োজন ছোট ছোট কিছু কাজ। আর এসব কাজ নিয়মিত করতে পারলে তা আপনার দেহ ও মনকে সুস্থ রাখতে সহায়তা করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। ১. ব্যক্তিগত যোগাযোগ তৈরি করুন সামাজিক আচরণ বিশেষ করে স্বেচ্ছাসেবকের কাজ অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সুখ সৃষ্টি করে। ঠিক একইভাবে আপনার আশপাশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতে পারে মানসিক উন্নতির একটি উপায়। আপনার অফিসের একজন কর্মী কিংবা চা দোকানের কর্মচারীর সঙ্গে সখ্যতা গড়ে তুলুন। আপনার দৈনন্দিন সুখের পরিমাণ এতে বেড়ে যাবে। ২. সহযোগিতা করুন কোনো কাজে সহায়তা করে কারো দিনটি সহজ আর সুন্দর করে দিন। হতে পারে এটা কোনো বয়স্ক মানুষের ব্যাগ বহন করে দেওয়া, কিছু অর্থ দান করা কিংবা কারো জন্য ভালো কিছু করা। ৩. নিজের দক্ষতা বা সৃজনশীলতাকে কাজে লাগান আপনার নিজের পকেটের অর্থ খরচ করে যে ব্যতিক্রমী কিছু করতে হবে, এমন কোনো কথা নেই। নিজের দক্ষতা বা সৃজনশীলতাকে কাজে লাগান। এসবের মাধ্যমে কারো সাহায্যে এগিয়ে যেতে পারেন। কাউকে খাবার রান্না করে খাওয়ানো যেমন আপনার মনের শান্তি অনেকখানি বাড়িয়ে দিতে পারে তেমন নিজের আাঁকা একটি ছবি কারো কাজে লাগলে তাও হতে পারে অনেক বড় শান্তির বিষয়। ৪. কাউকে ক্ষমা করুন ক্ষমা মহৎ গুণ। আর এ গুণ কাজে লাগিয়ে আপনার মনে অনাবিল প্রশান্তি আনা সম্ভব। এ জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। ক্ষমা হতে পারে বড় কিংবা ছোট। এটি হতে পারে পারিবারিক কিংবা ব্যক্তিগত কোনো বিষয়। তবে এতে আপনার মনের উদ্বেগ ও চাপ যে কমবে এতে কোনো সন্দেহ নেই। ৫. ধ্যান করুন শরীর ও মনের নানা সমস্যা দূর করতে ধ্যানের তুলনা হয় না। এতে ইতিবাচক ধারা প্রবাহিত হয় দেহ ও মনে। ফলে ধ্যানের মাধ্যমে মনে শান্তি আসে। পাশাপাশি শরীরের ব্যথা- বেদনা দূর করতেও কাজে আসে ধ্যান। ---বিডিনিউজ২৪ ডট কম নিয়মিত, নামাজ পড়ুন। মন থাকবে একদম ফুরফুরে... আরেকটি কথা, মন খুব খারাপ থাকলে, আপনার প্রিয় মানুষটির সাথে কিছু সময় আড্ডা দিন। http://deshprem24.com/newsimage/2015/02/202017life35.jpg
অাপনি বিষন্নতায় ভুগছেন।মনে প্রশান্তি অানার জন্য একঘেয়ামি কাজগুলো থেকে দূরে থাকুন।অার কখনও একা থাকবেন না।সবার সাথে হৈ- হুল্লর করে বেড়াবেন।বন্ধুদের সাথে ঘুরতে যাবেন।মা বাবা বিভিন্ন কাজে সাহায্য করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy