3 Answers
একাকিত্ব বিষয়টিকে আপনি যত বেশি প্রশ্রয় দিবেন এটি তত বেশি গ্রাস করতে থাকবে আপনাকে। তাই কোনোভাবেই এটিকে পাত্তা দেয়া যাবে না। সবসময় সবার সাথে থাকার চেষ্টা করুন। তাছাড়া আপনার কিছুদির পরেই পরীক্ষা। তাই কোনোভাবিই মনকে খারাপ রাখা চলবে না। এজন্য যা যা করতে পারেন : - প্রথমত আপনার মন খারাপের কারণটি খুঁজে বের করুন এবং তা সমাধানের চেষ্টা করুন। - নিজেকে ভালোবাসুন। - বন্ধুদের সাখে আড্ডা দিন। - গান শুনুন। - নিজেকে নিজেই উপহার দিন। - পছন্দের খাবারগুলো খান। এটা বলার অপেক্ষাই রাখে না যে পছন্দের খাবার পেট ভরে খেলে আপনার মন খারাপ কোথায় পালাবে। - খেলাধূলা করুন। - হাসির কিছু মুভি দেখুন। ---সংগৃহীত ।
আপনার একা একা লাগার কারণ চিন্তা,বেদনা। যদি আপনার এসব কারণ থাকে এমনকি যদি নাও থাকে তবুও এই টিপসগুলো মেনে চলুন : ১)খেলা করুন: আপনি ভাই-বোন বা বন্ধুদের সঙ্গে মজাদার খেলা করুন। ভালো বন্ধুদের সঙ্গ আপনার সময়গুলোকে আনন্দে ভরিয়ে তুলতে সাহায্য করবে। ২)হাঁটতে বেরিয়ে যান: ঘরে যদি কিছু করার না থাকে, তবে মন ভালো করতে হাঁটতে বেরিয়ে যান। বাইরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করবে। ৩)বন্ধুদের ফোন করুন: ম্যাসেজ করবেন না, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। ৪)নতুন কিছু করুন: নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন। ৫)বিচ্ছিন্ন হোন: এক বা দুই মিনিটের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বিছিন্ন হয়ে যান। ৬)গান গাইতে পারেন: দ্রুত মন ভালো করতে গেয়ে উঠতে পারেন। পছন্দের কোনো গান। গ্যারান্টি দিচ্ছি, মন ভালো হয়ে যাবে।৭)সাহায্য করুন: অন্যকে সাহায্য করুন। পরিবারের সদস্যদের কাজে সাহায্য করুন বা বন্ধুদের কাজে সাহায্য করুন। ৮)হাসুন: হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি মেজাজ ভালো রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে। তাই হাসুন। বিনোদন,আড্ডা তো লাগবেই।
আপনাকে এখন জা করতে হবে তা হল সব সমই সবার সাথে হাসি মুখে থাকবেন। যতটুকু পারেন অন্য জনের সংগ দিবেন তাই আপনার মনের ব্যথা গুলো ভুলে থাকবেন। তাই আর একা একা লাগবে না । আস্তে আস্তে মন ভাল হয়ে জাবে ।ইন্সাযাল্লাহ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy