জেডিসি পরীক্ষার্থী ২০১৫?
1 Answers
অনেক বেশী লিখলে বেশী নাম্বার পাবে এ ধারণাটা ঠিক নয়। আপনি প্রতি প্রশ্ন মানসম্মত ভাবে আড়াই থেকে তিন পৃষ্ঠার বেশী লিখবেননা। যেসব প্রশ্নে বিস্তারিত বলার কিছু নেই সেগুলো দুই পৃষ্টায় শেষ করতে পারেন। প্রথমদিকের প্রশ্নগুলোকে নিয়ন্ত্রণে রাখুন, ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি পরীক্ষা দিতে গেলে প্রথম ৩টা প্রশ্নে ১২ পৃষ্টা + ১:২০ এর বেশী সময় চলে যেতো যার ফলে পরের প্রশ্নগুলো জানা সত্ত্বেও ছোট করে দিতে হতো। জ্ঞানমূলক: এক বাক্যে লেখার চেষ্টা করবেন, বানান ভূল হওয়া চলবে না। মুখস্থ জ্ঞানের উপর নির্ভরশীল। অনধাবন: প্রশ্নের যা জানতে চেয়েছে সোজাসুজি তার উত্তর দিন, এটাও মুখস্থ জ্ঞানের উপর নির্ভরশীল। ৫ থেকে ৭ বাক্য। প্রয়োগ: উদ্দীপক বুঝুন, কোন গল্প/প্রবন্ধ/কবিতা/উপন্যাস থেকে বলা হয়েছে নিশ্চিত হন। এবার প্রশ্নে জানতে চাওয় বিষয়ের সাথে উক্ত গল্প....উপন্যাসের মিল বা অমিলযুক্ত বিষয় গুলো উপস্থাপন করুন। আপনার সৃজনশীলতা এজাতীয় উত্তরকে সমৃদ্ধ করবে। ১০-১২ বাক্য। প্রয়োজনে কম বেশী। উচ্চতর দক্ষতা: প্রয়োগের অনুরুপ। তবে একটু বিশ্লেষণাত্মক। ১০-১৫ বাক্য। আর লেখা ভালো করার উপায় খালি প্র্যাকটিস & প্র্যাকটিস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy