এখন আমি কি করে বলি তাকে খুব ভালবাসি?
2 Answers
ভালবাসা এমন জিনিস যেটা ঘটা করে কাউকে বুঝাতে হয়না এবং মুখ দিয়ে বলতে ও হয়না | তাই তোমার উচিৎ হবে তাকে তার মত চলতে দেয়া | সে চাইছে বন্ধুত্ব করতে সেটাই থাক | কারন জোড় করে ভালবাসা আদায় ও করা যায়না | তার কেয়ার করো বেশি বেশি| তার ভাল লাগা মন্দ লাগা ব্যাপারগুলোকে প্রাধান্য দাও | ছোটখাট গিফট দাও | এভাবে যদি সে দুর্বল হয় তোমার প্রতি তাহলে তাকে নিয়ে তুমি ঘর বাঁধতে চাও এটা বলো | তার অন্য কোথাও রিলেশন না থাকলে সাড়া দিবে | আর যদি তোমার প্রতি আসক্ত না হয়, তাহলে বন্ধুই থাক চিরদিন | কারন প্রেম ব্রেক আপ হয়ে যায় |
ক্যাসেটে ভালোবাসার কথা ক্যাসেট প্লেয়ার ও ক্যাসেট নিশ্চয়ই আপনার বাসায় আছে। যদিও আজকাল খুব কম মানুষের বাড়িতে এগুলো থাকে। কারণ যুগ পাল্টেছে। কিন্তু যদি থাকে একটি ক্যাসেট নিয়ে তাতে প্রিয় মানুষটির জন্য কিছু কথা রেকর্ড করুন ও তাকে শুনতে বলুন। বা মোবাইলেও ভয়েস রেকর্ড করে দিতে পারেন। একটু অন্যরকম রোমান্টিক কবিতা আপনার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন এই কথাটি জানাতে যে তাকে ‘ আমি তোমাকে ভালোবাসি বা I LOVE YOU’ কথাটিই যে বলতে হবে এমন কোন কথা নেই। একটু ভিন্ন ভাবে সঙ্গীকে ভালোবাসি কথাটি বললে সেও খুশী হবে। তাই খুব সুন্দর একটি কবিতা জাতে ভালোবাসি কথাটির সমস্ত ভাষা বলে দেয়া আছে আর খুব রোমান্টিক তেমন একটি প্রিয় মানুষটিকে পড়ে শোনান। চিরকুটে লিখে দিন কিছু কথা চিরকুট ব্যাপারটি কিন্তু খুব অসাধারণ। ভালোবাসি কথাটি খুব সুন্দর ভাবে জানানোর জন্য এর থেকে দারুণ উপায় আর হয়না। যেমন বিছানার পাশে কিংবা এমন কোন জায়গায় যেখানে আপনার সঙ্গী খুব সহজেই হাত বাড়ালে পেয়ে যাবে চিরকুটটি। একটু অন্য ভাষায় ভালোবাসি বলুন আমরা সাধারণত বাংলায় ও ইংলিশে ভালোবাসি কথাটি বেশি বলে থাকি। কিন্তু আপনি অন্য কোন ভাষায় আপনার সঙ্গীকে ভালোবাসি কথাটি বলতে পারেন। হয়তো সে বুঝবেনা কিন্তু আজকাল তো ইন্টারনেটে সবকিছুই পাওয়া একটু কষ্ট করলে সঙ্গী বুঝে নিতে পারবে আপনার অন্যরকম এই ভাষার মানেটি। মনের কথাগুলো বলে ফেলুন চিঠিতে অনেক আগে যখন প্রেম-ভালোবাসার সম্পর্ক তৈরি হতো নারী পুরুষের মধ্যে তখন একে অপরকে চিঠিতেই ভালোবাসি কথাটি বলে থাকতেন। কারণ তখন ছিল না মোবাইল ফোন, ইন্টারনেট। কিন্তু আজকাল খুব মানুষই চিঠি লিখে থাকেন। তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে একটি ভালোবাসায় ভরপুর চিঠি দিতে পারেন। তার পছন্দের কোন উপহার দিন প্রিয় মানুষটি খুশি থাকুক তা কে না চায়। সঙ্গীকে খুশী রাখতে দিতে পারেন তার খুব পছন্দের কোন উপহার এবং তার মাঝে দিয়ে দিন পছন্দের কোন চকলেট। ছোট্ট একটি কার্ডে লিখে দিতে পারেন ভালোবাসি কথাটি। রোমান্টিক কোন গান এমন কোন একটি গান যা প্রিয় মানুষটি শুনলেই বুঝতে পারেবন যে আপনই তাকে কতটা ভালোবাসেন। তাই এমন কিছু গান বেছে নিন। আর তা সঙ্গীকে শুনতে বলুন।