1 Answers
জেনে নিন আপনার ভালোবাসার মানুষটি যেমন হওয়া উচিতঃ ১) একজন ভালো মনের মানুষ কখনোই ভালোবাসার প্রকাশে দ্বিধা করবেন না। সত্য প্রকাশে সংকোচ কীসের? ২) তিনি সব সময়েই আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট দেবেন। ৩) তিনি আপনাকে উৎসাহ যোগাবেন সর্বদাই জীবনের পথে এগিয়ে চলতে। ৪) আপনার বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা সর্বদা একজন ভালো মনের প্রেমিকা বা স্ত্রীর মাঝে থাকবে। ৫) তাঁর সংস্পর্শে আপনি নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন আপনার নিরাপত্তা। ৬) তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে নিজেকে আপনার অসুন্দর মনে হয়। ৭) আপনার ছোটখাট সকল পছন্দ- অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন। ৮) প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না। ৯) সম্পর্ক ধরে রাখার ও সম্পর্ক ভালো রাখার চেষ্টা সারা জীবন করবেন তিনি। ১০) আপনাকে নিজের ইচ্ছা বিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি। ১১) তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল আপনার সাথে নন, সবার সাথেই। ১২) তিনি কখনোই কারো শরীরের সৌন্দর্যকে মনের আগে গুরুত্ব দেবেন না। ১৩) তিনি আপনাকে অবিশ্বাস করবেন না। আপনি তাঁকে অবিশ্বাস করেন, এমন কিছু করবেন না। ১৪) নোংরা কোন বদ অভ্যাস তাঁর থাকবে না। অতীতে থেকে থাকলেও আপনার খাতিরে সেগুলো তিনি ত্যাগ করবেন। ১৫) তার র্স্পষে আপনি প্রশান্তি ফিরে পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy