চুল পাতলা?
1 Answers
আপনার সকল প্রশ্ন এবং উত্তর বাংলায় টাইপ করবেন। ধন্যবাদ। চুল পাতলা হয়ে যাওয়া সমস্যা থেকে রেহাই পেতে যা করবেনঃ ১। খুব টেনে চুল বাঁধবেন না। পিছনের দিকে টেনে চুল বাঁধলে সামনের অংশে চুল ফাঁকা হয়ে যেতে পারে। হেয়ার লাইন দুর্বল হলে এই সমস্যা হতে পারে। ২। তেল গরম করে মাথায় ম্যাসেজ করুন। তবে খুব জোরে ম্যাসেজ করবেন না। শুধুমাত্র আঙুলের ডগার সাহায্যে মাথার তালুতে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এতে মাথায় রক্ত চলাচল বাড়ে। ফলে চুল পড়া কমে, সপ্তাহে ২/৩ বার করুন। ৩। মাথার তালুতে নিয়মিত হারবাল হেয়ার টনিক লাগান, যেটা আপনার চুলে মানিয়ে যায়। এছাড়াও কোন ভালো বিউটি সেলুনে গিয়ে ক্লিনিক্যাল স্কাল্প ট্রিটমেন্ট করতে পারেন। এটি হেয়ার গ্রোথে সাহায্য করে। আর এর সাথে নজর রাখতে হবে খাওয়ার দিকেও। ৪। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট নিতে পারেন। সূত্র: প্রিয় লাইফ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy