1 Answers

উক্ত ব্যবসা জায়েয। তবে মহিলারা তাদের সামনে যেতে পারবে না এবং তাদের কাছ থেকে চুড়ি পরিয়ে নিতে পারবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মহিলারা হচ্ছে গোপন বস্ত্ত। বাড়ীতে থাকাই হ’ল তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভ করা (ত্বাবারাণী, সিলসিলা ছহীহাহ হা/২৬৮৮) । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, শয়তান মানুষের শিরা-উপশিরায় চলাচল করে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৮) । আর নারী হ’ল শয়তানের সবচেয়ে লোভনীয় হাতিয়ার। এই হাতিয়ার দিয়েই ইতিপূর্বে পৃথিবীর বড় বড় সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এজন্যেই আল্লাহ পর্দা ফরয করেছেন। যা পুরুষ ও নারী উভয়কে মেনে চলতে হয় (নূর ৩০-৩১) ।

3301 views Answered

Related Questions

Next steps