আমার সেহরির পর সপ্নদোস হয় এতে রোজার কি ক্ষতি হয়?
একদিন আমি সেহরি শেষ করে নামাজ পরে ঘুমাই, আর তখনই আমার সপ্নদোষ হয়, এতে আমার রোজার কি কোন ক্ষতি হয়েছে?
3176 views
1 Answers
রোযা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযা নষ্ট হয়না। কেননা স্বপ্নদোষ মানুষের অনিচ্ছায় হয়ে থাকে। আর নিদ্রা অবস্থায় সংঘটিত বিষয় থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে। তবে হ্যা, বর্তমান যুগে অনেক মানুষ রামাযানে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কখনো আজেবাজে কর্ম এবং কথায় রাত কাটিয়ে দেয়। তারপর গভীর নিদ্রায় সমস্ত দিন অতিবাহিত করে। এর চেয়ে মানুষের উচিত হচ্ছে, রোযার সময়টুকুকে আল্লাহর ইবাদাত-বন্দেগী, যিকির, কুরআন তেলাওয়াত প্রভৃতি আনুগত্যপূর্ণ ও আল্লাহর নৈকট্যদানকারী কাজে অতিবাহিত করা। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমীন!
3176 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy