3 Answers

শিশু অবস্থায় যারা মারা যায় তারা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ (ছাঃ) জান্নাত দেখার সময় অনেক ছেলেমেয়েকে ইবরাহীম (আঃ)-এর সামনে দেখলেন, যারা জনগণের সন্তান (বুখারী, মিশকাত হা/৪৬২১) । অন্য এক বর্ণনায় রয়েছে, জিবরীল (আঃ) বললেন, যারা তাওহীদের উপর মারা গেছে তারাই ইবরাহীম (আঃ)-এর সামনে আছে। তখন ছাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! মুশরিকদের সন্তানেরাও? তিনি উত্তরে বললেন, মুশরিকদের ছেলেরাও (বুখারী, মিশকাত হা/৪৬২৫ ‘স্বপ্ন’ অধ্যায়) । অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুশরিকের ছেলেরা জান্নাতের খাদেম হবে (ত্বাবারাণী আওসাত্ব, সিলসিলা ছহীহাহ হা/১৪৬৮) ।

4071 views Answered

বাল্য অবস্থায় অর্থাৎ বয়ঃসন্ধির পূর্বে কেউ মারা গেলে সে অবশ্যই জান্নাতে যাবে কেননা তার উপর কোনো ইবাদত ফরজ ছিলোনা এবং তার নামে কোনো পাপও লেখা হয়নি।

4071 views Answered

যদি বাচ্চাটি বালেগ (প্রাপ্তবয়স্ক) অবস্থায় মারা যায় তাহলে তার আমলের উপর ভিত্তি করে তার ফয়সালা দেয়া হবে। আর যদি বাচ্চাটি নাবালেগ (অপ্রাপ্তবয়স্ক) অবস্থায় মারা যায় তাহলে সে বেহেস্তে যাবে।

4071 views Answered

Related Questions

Next steps