1 Answers

সাদা পোশাক শান্তি, আন্তরিকতা, নিরাময় বা বিশুদ্ধতার প্রতীক। ডাক্তারদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যক, যাতে রোগ সংক্রমিত না হয়। সাদা পোশাকে ময়লা লাগলে সহজে দৃষ্টি গোচর হয়। এজন্যই ডাক্তারগণ সাদা রঙের অ্যাপ্রোন পরেন। অপারেশন থিয়েটারে ডাক্তারগণ সবুজ রঙের অ্যাপ্রোন পরে থাকেন । অপারেশন থিয়েটারে ডাক্তারদের অনেক মনোযোগের সাথে কাজ করতে হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ওয়ার্নারের মতে, লাল রঙের কোন কিছুতে তাকানোর পর সবুজ রঙের উপর চোখ রাখলে দৃষ্টি আরও সংবেদনশীল হয়ে ওঠে (রক্তের রং লাল, আর অপারেশন থিয়েটার মানেই রক্ত)। তাছাড়া সবুজ রং আলাদা কোন রিফ্লেকশন তৈরি করে না, ফলে ডাক্তারদের চোখে ধাঁধা সৃষ্টি হয় না।

3318 views Answered

Related Questions

Next steps