আমি একটা মেয়েকে অনেক ভালবাসি তবে সে আমাকে ভালবাসে না, তাই আমি তাকে ভুলে যেতে চাই?
আমার নাম হাসান, বয়স ১৭, আমি একজন স্টুডেন্ট।
আমি আমার ক্লাসের একটি মেয়েকে অনেকদিন ধরে অনেক ভালবাসি, তবে সে আমাকে সাধারন বন্ধু মনে করত,কিন্তু সে আমাকে ভালবাসে না। একদিন সে বুঝতে পারে আমি তাকে প্রেম করি.
তার পর থেকে সে আমার সাথে কথা বলা, চ্যাট করা , সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি তার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করেছি তবুও সে কথা বলেনি আমার সাথে।তাই আমি অনেক মানসিক ভেঙ্গে পরেছি, আমার খাওয়া দাওয়া, পরাশুনা কিছুই আর ভাল লাগেনা। তাই আমি তাকে ভুলে যেতে চাই তবে তাকে ভুলতেই পারি না। আমাকে দয়া করে বলেন যে আমি তাকে কিভাবে ভুলতে পারি?
4147 views
1 Answers
মানুষের দ্বারা অনেক কিছু করাই সম্ভব।ভাল-খারাপ মানুষই বিবেচনা করতে পারে। তাই ভাল-খারাপ সব কিছুই নিজের কাছে। আপনি কতটা ভাল বা খারাপ হবেন সেটা আপনার উপরই নির্ভর করে। একজন মানুষের খারাপ হওয়ার পিছনে সে নিজেই দায়ী। আপনি যেমন একজন মেয়েকে আপনার পছন্দে রিলেশন করতে চান ঠিক তেমনি একজন মেয়েও চায় তার পছন্দে কোন ছেলের সাথে রিলেশন করতে। এখন যেহেতু ঐ মেয়ে আপনার সাথে মিশতে চায় না সেহেতু আপনার কিছুই করার নেই। এখন তাকে ভুলা ছাড়া আর কিছুই করার নাই।
পরামর্শ: আমার মতে, ঐ মেয়েকে ভুলার জন্য আপনাকে
- ভাল এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে মিশতে হবে।
- কিছুতেই খারাপ বন্ধুদের সাথে মিশা যাবে না।
- ঐসব বন্ধুদের সাথে মিশা যাবে না যারা তাদের গার্লফ্রেন্ড সম্পর্কে আপনার সামনে কথা বলে।
- অবসর সময়ে বন্ধুদের সাথে গল্প-গুজব করতে হবে।
- আপনি চেষ্টা করবেন ঐ মেয়ের কথা না ভাবতে।
উপরে নিয়মগুলা মেনে চললে আমার মনে হয় আপনি ঐ মেয়েকে ধীরে ধীরে ভুলে যেতে পারবেন
4147 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy