6 Answers

আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর যেটা সেটা মানার জন্য তৈরি আছেন তো? ধরে নিলাম আছেন, এবার উত্তর নিন । যাকে ভালোবাসতেন তার মোবাইল নম্বর সবখান থেকে ডিলিট করে ফেলতে হবে । মন যখন যা চাইবে তা করবেন না, কারো সাথে পরামর্শ করে করবেন । অনেক সময় তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য মন আকুল হয়ে পড়বে, কিন্তু যোগ্য কারো সাথে পরামর্শ না করে একটি কাজও করা যাবে না ।ইসলামি বই- পুস্তক(অর্থসহ কুরান পড়লে মন ভীষণ নরম হয় ), পত্র পত্রিকা পড়ার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে হবে । বিশেষ করে আদর্শ নারী, আল কাউসার, আল আবরার পড়লে ভালো । এগুলো নেটেও পড়া যায় । মনে করতে হবে, বেগানা নারী-পুরুষের এমন বিবাহপূর্বক হৃদ্যতার সম্পর্ক আল্লাহ হারাম করেছেন । এমন সম্পর্ক না থাকাই ভালো। আল্লাহ যা করেছেন ভালোই করেছেন । আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে। মন যখন খুব ব্যাকুল হয়ে পড়বে তখন নামাজে দাঁড়িয়ে যেতে হবে । কেঁদে কেঁদে সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ, আমি এতদিন যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমাকে তার কথা ভুলিয়ে দাও । এই অন্তর শুধুব আল্লাহ তায়ালার জন্যই, তাই শুধু তাকেই (আর তিনি যাদের ভালোবাসতে বলেছেন) তাদের ভালবাসতে হবে । অই মেয়ের কথা মনে হলে ইচ্ছা পূর্বক মনকে ভালো কিছু করতে বাধ্য করতে হবে । (খুঁচিয়ে খুঁচিয়ে অতীত স্মৃতি স্মরণ করা যাবে না) । গান, উপন্যাস থেকে একশ গজ দূরে থাকতে হবে । তার দেওয়া কোনো উপহার থাকলে সেগুলো থেকে নিজেকে পৃথক করে ফেলতে হবে । আপনার পারিবারিক অবস্থা মোটামুটি সঙ্গত হলে বাসায় বিয়ের কথা বলতে পারেন , আর নিজে উপার্জন করলে তো আর মোটেও দেরী করা উচিত নয় । যদি সময় হয় তাহলে, তাবলিগ জামাতের সাথে এক চিল্লা বা কিছুদিন সময় দিয়ে আসতে পারেন । এটা সবচেয়ে ফলপ্রসূ পদক্ষেপ হবে । যে পরামর্শগুলো আগে দেয়া হয়েছে, সেগুলো এমনিতেই আমলে এসে যাবে তাবলিগে গেলে । সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ! উপরের ধাপগুলো অনুসরণ করলে আপনি তাকে অবশ্যই ভুলতে পারবেন ইনশাআল্লাহ ! কিন্তু প্রথম প্রথম কিছু কষ্ট হবে , এতে হাল ছাড়া যাবে না । আমি জীবনে বেশ কয়েকবার এরকম সমস্যায় পড়েছি এবং এই ধাপগুলো অনুসরণ করে পরিত্রান পেয়েছি । এখন তাদের কথা মনে পড়লে আমার কষ্ট তো হয়ই না, বরং নিজের ছেলে মানুষীর কথা মনে করে হাসি পায় । অথচ তখন মনে হত এদের ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, আমি এদের ছাড়া বাঁচব না ইত্যাদি...

4082 views Answered

একটা সম্পর্কে জড়ানো যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন সম্পর্কটাকে ভাঙ্গা। কারণ দুইজনের মন প্রাণ মধুর এক তানে বাঁধা পড়ে যায়। দুজন দুজনার প্রতি এক ধরনের ভালোবাসা, মায়া, টান উপলব্ধি করে থাকেন। একজনকে ছাড়া আরেকজনের এক মুহূর্তও ভালো লাগে না। আপনি যেহেতু বলছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে অঅর এক মুহূর্তও রিলেশন রাখতে চান না, তাকে বিয়ে করলে আপনি সুখী হবেন না তাহলে তার সাথে সম্পর্ক ছেদ করতে চান সেক্ষেত্রে অঅপনাকে অনেক শক্ত ভূমিকা রাখতে হবে। আপনাকে অনেক র্দঢ় থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত অটল রাখতে মনকে শক্ত করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যস্ততা হয়ত আপনাকে আপনার সিদ্ধান্তে অটল রাখতে সহায়তা করবে। আপনার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে দিতে সহায়তা করবে।

4082 views Answered

সত্যি কথা বলতে কি যে আপনাকে ভালোবাসে না তা্র ফিছনে অযথা সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। আপনি যে ধরনের চিন্তা করছেন যে তাকে ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচবেন না এসব মানুষের আবেগ ছাড়া আর কিছুই না। আবেগগুলো শুধুমাত্র কিছুসময়ই তরতাজা থাকে। কিছুদিন পরেই মানুষেই এই আবেগগুলো কোথায় উড়ে যায় তা কেউ বলতে পারে না। ভালোবাসা বিষয়টা কখনই একপাক্ষিক না এটি তখনই হয়ে থাকে যখন দুইদিক থেকে সমানভাবে আকর্ষণ তৈরি হয়ে থাকে। ভেবে দেখুন আপনি শুধুই তাকে ভালোবেসে যাচ্ছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না এর চেয়ে বিব্রতকর অবস্থা আর হতে পারে না। তাই আপনাকে বলছি এসব বাজে কাজে সময় নষ্ট না করে এমন কিছু করুন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো এবং যা করে আপনি উপকার পাবেন।

4082 views Answered

আগে যতটা ভালোবাসতেন তার চেয়ে শতগুণ বেশি ভালবাসেন।

4082 views Answered

আর একটা সুন্দর মেয়ে দেখে প্রেম করুন। ধিরে ধিরে সব ঠিক হয়ে যাবে।

4082 views Answered

একটা কথা মনে রাখবেন। ভালোবাসা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই কাজ কঠিন হয়ে যায় তখনি। যখন দু'জনের মাঝে ভালোবাসার মর্যাদা এবং যোগ্যতা না থাকে। সুতরাং, আপনার ক্ষেত্রে যেটা বলা উচিত, সেটা হলো- সে যদি আপনাকে খুব সহজে ভুলতে পারে, তাহলে আপনি সহজ ভাবে না পারলেও কঠিনভাবে ভুলার চেষ্টা করুন।

4082 views Answered

Related Questions

Next steps