তোতা পাখি কথা বলতে পারে কেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
2850 views

1 Answers

সকলেরই জানা, তোতাপাখি মানুষের গলা অনুকরণ করতে পটু। তবে কখনও কি মনে হয়েছে, এরা কী করে কথা বলে? মন্দ- ভালো, যা শেখানো হয়, তাই চটপট শিখে ফেলে। কিন্তু, কী ভাবে? মনের এই কৌতূহল থেকেই তোতাপাখি নিয়ে গবেষণা শুরু করেছে ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সমপ্রতি তোতার কথা শেখার রহস্য আবিষ্কার করতে পেরেছেন বলে দাবি করেছেন তারা। তোতাপাখি নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছেন, এই পাখিটির মস্তিষ্কে রয়েছে একটি বিশেষ অঞ্চল। একে তারা বলছেন কোরস। এই কোরসই তোতার কথা বলার গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। কোরস থাকার কারণে কণ্ঠ নকলে ওস্তাদ তোতা। শুধু নকলই নয়, শব্দ শুনে তা মনেও রাখতে পারে। এর বাইরেও রয়েছে একগুচ্ছ শেল। তোতার শব্দশিক্ষায় এই শেলগুলোরও বড় ভূমিকা রয়েছে। গবেষকরা বলছেন, অন্য পাখির তুলনায় তোতার ক্ষেত্রে এই শেলগুলো আকারে বড় হয়। যে কারণেই তারা মানুষের কথা শুনে এত ভালো অনুকরণ করতে পারে।

2850 views Answered

Related Questions

Next steps