3 Answers
উড়বার সবচেয়ে সাধারণ ব্যবস্থা হচ্ছে ফ্ল্যাপিং। এ ব্যবস্থায় পাখি ডানা উপর-নিচ করে ওড়ে। প্রত্যেক ফ্ল্যাপিং ডানার সক্রিয় নিম্নমুখী আঘাত এবং সাথে সাথে তার বিপরীতমুখী ঊর্ধ্ব আঘাত দ্বারা ঘটে। শুরুতে পাখি ডানা উল্লম্বভাবে ধরে রাখে এবং সম্পূর্ণ বিস্তৃত করে। নিম্নমুখী আঘাতে পাখি তীর্যকভাবে সামনের দিকে, নিচের দিকে এবং পেছন দিকে যায়। ডানার প্রান্তীয় অংশ তখন ঊর্ধ্বমুখী থাকে। ঊর্ধ্বমুখী আঘাতে ডানা আংশিক ভাঁজ করা থাকে এবং তাদের প্রাথমিক পালক বাতাসের মধ্যে বিস্তৃত হয় পেছনে যাওয়ার জন্য। এভাবে উপরে ওঠা সহজ হয়। এ সময় পাখিরা তাদের ওজন কাজে লাগিয়ে উপরের দিকে ঠেলা দেয়। এসব কাজের সম্মিলিত ফলাফলে পাখি বাতাসে ভেসে থেকে সামনের দিকে এগিয়ে যায়।
ডানার ভিতরের অংশটা মাংসপিন্ড নয় ,ভেতরে কিছুটা ফাঁপা থাকে ।আপনি মুরগি বা অন্য কোন পাখি জবাই করে দেখতে পারেন ।সেই ফাঁপা অংশ কাজে লাগিয়ে পাখি উড়তে পারে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy