যদি কোন রোজাদার ব্যক্তি রোজা রেখে তার মুখে থুথু উঠতে থাকে,তখন যদি সে থুথু খেয়ে ফেলে তার রোজা কি ভেংগে জাবে?

আমরা যখন রোজা রাখি তখন আমাদের মুখে অনেক সময় থুথু জমে জাই, আর যদি আমরা নামাজ পড়তে জাই, তখন নামাজে সুরা কেরাত পরাড় সময় আমাদের মুখে থুথু জমে থাকে,তখন সেই থুথু নামাজ অবস্থায় ফালানো সম্ভব না,তখন আমরা যদি থুথু গিলে খেয়ে ফেলি তখন আমাদের রোজা কি ভেংগে জাবে
3127 views

4 Answers

থুথু বা কফ যদি মুখে এসে একত্রিত না হয় গলা থেকেই ভিতরে চলে যায় তবে তার রোযা নষ্ট হবে না। কিন্তু যদি গিলে ফেলে তবে সে ক্ষেত্রে বিদ্বানদের দু’টি মত রয়েছেঃ ১ম মতঃ তার রোযা নষ্ট হয়ে যাবে। কেননা উহা পানাহারের স্তলাভিষিক্ত। ২য় মতঃ রোযা নষ্ট হবে না। কেননা উহা মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোযা নষ্ট হয় না। এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও সিয়ামের কোন ক্ষতি হবে না। আমরা জানি আলেমগণ মতবিরোধ করলে তার সমাধান কুরআন্তসুন্নাহ্ থেকে খুঁজতে হবে। কিন্তু এক্ষেত্রে কুরআন্তসুন্নাতে সুস্পষ্ট কোন উক্তি নেই। এ বিষয়ে যখন সন্দেহ হয়ে গেল, তার ইবাদতটি নষ্ট হয়ে গেল না নষ্ট হল না। তখন আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে। মূল হচ্ছে দলীল ছাড়া ইবাদত বিনষ্ট না হওয়া। অতএব কফ গিলে নিলে রোযা নষ্ট হবে না। মোটকথা কফ নিজ অবস্থায় ছেড়ে দিবে। উহা গলার নীচে থেকে মুখে টেনে নিয়ে আসার চেষ্টা করবে না। কিন্তু মুখে এসে পড়লে বাইরে ফেলে দিবে। চাই রোযাদার হোক বা না হোক। কিন্তু গিলে ফেললে রোযা নষ্ট হবে এর জন্য দলীল দরকার। বিষয়/প্রশ্নঃ (৪৩১) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ছিয়াম (রোযা) লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল- উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

3127 views Answered

থুথু গিলে ফেল্লে রোজা ভাংবে না,তবে মুখের মধ্যে বেশি থুথু জমে গেলে সেটা ফেলে দেয়াই উত্তম

3127 views Answered

থুথু একসাথে জমিয়ে অনেক গুলো গিলে ফেললে রোজা মাকরুহ হয়ে যায়।

3127 views Answered

থুথু গিললে রোযার কোন ক্ষতি হবে না। আসলে থুথু গিলে নিলে রোযা কেটে যায় এই কথা মাথাই যাদের থাকে তারা সেই কথাই চিন্তা করে রোযা করা অবস্থায় তাই মুখে থুথু আসলে গিলে ফেলে না এবং থুথু মুখে জমতে থাকে। আর এই রকম চলতে থাকে। এটি খুবই বেরক্তিকর এবং খুব সমস্যা দেখা দেয় নামাজ পড়ার সময়। যখন থেকে আপনি এটা বুঝে যাবেন যে এটি আপনি বাইরে থেকে মুখে দিচ্ছেন না বরং এটি আপনার শরীরেই মধ্যে থেকে উৎপন্ন হয় তা যদি আবার শরীরের মধ্যে চলে যায় সমস্যা কথাই। এবং আমি ১০০ % নিশ্চিত যখন আপনি থুথু নিয়ে কোন সমস্যার কথা চিন্তা করা বন্ধ করবেন এবং একটু খানি থুথু এলেই সংগে সংগে গিলে ফেলবেন দেখবেন মুখে থুতু আসা বন্ধ হয়ে গেছে। ভেবে দেখুব তো যখন আপনি রোযা করেন না তখন মুখে কতবার থুতু আসে আর আপনি কতবার থুতু ফেলেন।

3127 views Answered

Related Questions

Next steps