1 Answers
রাজপুত্র চন্ডিদাস ছিপ ফেলে বসে আছে । একে একে বারো বছর! প্রতিদিন নদীতে ছিপ ফেলে বসে থাকে রাজার পুত্র চন্ডিদাস। কদিন, দু'দিন নয়, দিনের পর দিন.....মাসের পর মাস.....একে একে বারো বছর!.....
ওদিকে....নদীর ওপারে ধোপার মেয়ে রজকিনী......... কাপড় কাঁচতে আসে প্রতিদিন...একদিন, দু'দিন নয়.....প্রতিদিন, বারো মাস, বারো বছর.....প্রতিদিন-ই সে খেয়াল করে নদীর ওপারে রাজপুত্র ছিপ ফেলে বসে থাকে....নিত্যদিন!
চন্ডিদাসের ধৈর্যের শেষ নাই.....কিন্তু, রজকিনীর কৌতুহলের-তো শেষ আছে.... রাজারপুত্র বারো বছর ওপারে ছিপ ফেলে বসে আছে কিসের আশায়?!.... রজকিনী একদিন আর কৌতুহল চেপে রাখতে পারলো না, সে ওপার থেকেই গলা চড়িয়ে জিজ্ঞেস করলো.....'' চন্ডিদাস, বারো বছর-তো পার হয়ে গেল.... কোন মাছে টোকা দিল কি?''.... চকিতে সম্বিত ফিরে পেয়ে চোখ তুলে চন্ডিদাস এপার থেকে জবাব দিল.....'এইমাত্র একটি টোকা দিল!''
তারপর?...তারপর .....লাগুক মাস , বছর......একজন কেজরিয়ালের আগমনের জন্য! একদিন পরিবর্তন প্রত্যাশি আম জনতা ছিপ গিলবে...এক টোকা, দুই টোকা...হাজার টোকা! একদিন কেউ একজন-কে পাওয়া যাবে আস্থায় নেয়ার........আশায় আশায় আছি! কেজরিওয়ালের লেগেছে দেড় বছর.......আমাদের লাগতে পারে দেড় যুগ!...কিন্তু লক্ষ্য একটাই.......এগিয়ে যেতে বাধা কি?!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy