তোতলা বা কথা আঁটকে যাওয়ার কোনো চির স্থায়ী সমাধান আছে কী?
আসলে কি বলবো আর দুঃখের কথা । ছোট কাল থেকে আমি 'তোতলানো ও কথা আঁটকে যাওয়া ' এই সমস্যায় ভুগছি । আমি আর আমার ছোট ভাই ছোট কালে এই একই সমস্যায় ভুগছিলাম । সবাই বলত যে, এটা বয়স বাড়ার সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । আসলে সত্যি এটা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হতে লাগল । কিন্তু এটা শুধু আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে সত্য । সে অাস্তে আস্তে সুস্থ হতে থাকল এবং বর্তমানে ১৫ বছর বয়সে সে এখন পুরো সুস্থ । কিন্তু আমার সমস্যা এখনও থেকে গেল । ক্লাসের ফার্স্ট বয় হয়েও আমি কোনো দিন শুদ্ধ ভাবে পড়া বলতে পারতাম না । এদিকে আমাকে দেখে সকল শিক্ষার্থীরা হাসত । আমি লজ্জায় বেঞ্চে বসে পড়তাম । দুই-তিন জায়গায় হোমিও ঔষধ খেয়েও কোনো কাজ হয় নি । আমার শুধু একটায় প্রশ্ন, আমি কি কোনো দিন সুস্থ মানুষের মতো কথা বলতে পারব না?
4139 views
2 Answers
তোতলানো একটি জন্মগত সমস্যাএটা দূর করার কার্যকর কোন ঔষধ নাইআমার এক বন্দুর এই সমস্যা আছে এটা নিয়নত্রন করতে সে সবসময় আস্তে এবং ধীরস্থীরভাবে কথাবলে আপনিও এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন
4139 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy