1 Answers
মনোরোগ বলতে বোঝায় মনের রোগ অর্থাৎ মানসিক রোগ। শরীরের যেমন বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তেমনি মনেরও অনেক ধরনের রোগ হতে পারে। যাদের এই ধরনের রোগ হয়ে থাকে তাদের মানসিক রোগী বলা হয়ে থাকে। কারণ : শরীর স্বাস্থ্য ভালো থাকলে যেমন রোগ কম হয় তেমনই মনের রোগও নির্ভর করে মনের স্বাস্থ্যের ওপর। তবে মানসিক রোগের নানা কারণের মধ্যে ভয়, উৎকণ্ঠা, একাকিত্ব, ডিপ্রেশন খুবই সাধারণ কারণ। এছাড়া শরীরের কোনো রোগ থেকেও মানসিক রোগের জন্ম হয়। পৃথিবীটা যত জটিল, যত সমস্যাসঙ্কুল, অশান্ত ও অরক্ষিত হয়ে উঠছে দেশে দেশে ততই মানুষ এই মনের রোগে কাবু হয়ে পড়ছেন। মানসিক রোগের অস্তিত্ব আজ বোঝা কঠিন নয় কেননা এ ক্ষেত্রে শারীরিক অসুখের সঙ্গে মনের অসুখের কতগুলো তফাৎ খুব সহজে চোখে পড়ে। অসুস্থ রোগীর শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন হয়। যেমন টিউমার, ক্ষত ইত্যাদি অথবা শরীরে জীবাণুর আক্রমণ। লক্ষণ : মানসিক রোগের লক্ষণ বা মনোবিকারের লক্ষণও প্রকাশ পায় তবে সেই প্রকাশ ভিন্ন মাত্রার। বুক ধড়ফড়, শ্বাসের কষ্ট, অনিদ্রা, মাথাধরা, ক্লান্তি বা যৌন ইচ্ছার অভাব যেমন হয় তেমনই দেখা যায় বুদ্ধি বা স্মৃতিশক্তির অভাব, অকারণ উৎকণ্ঠা, বিষাদ। আবার কখনও বা অশালীন আচরণ, আক্রমণাত্মক ভাব, পোশাকের প্রতি অনাগ্রহ ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy