1 Answers

জিভ শরীরের ৫ টি ইন্দ্রিয়ের একটি। জিভের উপরে ছোট ছোট দানার মত স্বাদ নালিকা আছে। জিভের এই স্বাদ নালিকাদের ৪ ভাগে ভাগ করা হয়। যেমন ঝাল, মিষ্টি, তেতো, টক, কষা আর নোনতা। জিভের গোড়ায় পাওয়া যায় মিষ্টি আর ঝাল স্বাদ, পেছনের অংশে তেতো আর দুই পাশে নোনতা, টক আর কষা। খাবার মুখে দিলে লালার সাথে মিশে তরল হবার পরে তা স্বাদ নালিকাদের জাগিয়ে তোলে। খাবারের উপরে কয়েকটা রাসায়নিক প্রক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রী মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে পৌঁছালে স্বাদের ব্যাপারে ফলাফল জানতে পারা যায়। জিভ ছাড়াও নাক খাবারের গন্ধ নিয়ে স্বাদ ভালোভাবে নিতে সহায়তা করে। অনেকসময় অসুখ বিসুখ হলে বা পেটে কোনো গোলমাল দেখা দিলে জেভের উপর পুরু হয়ে ময়লা জমে যাওয়ায় স্বাদ নালিকা পর্যন্ত খাবারের রস পৌঁছাতে পারে না। আবার খাবার খুব গরম হলেও এই স্বাদ নালিকাগুলো অকেজো হয়ে স্বাদে তারতম্য ঘটায়।

2804 views Answered

Related Questions

Next steps