1 Answers

মিষ্টি আলু একটি শ্বেতসারপ্রধান খাদ্য। এজন্য এটি প্রধান খাদ্য চাল ও গমের বিকল্প হিসেবে খাওয়া যায়। এর মধ্যে পুষ্টি উপাদানের পরিমাণ সিদ্ধ করা চালের প্রায় কাছাকাছি। মিষ্টি আলুতে ভিটামিন সি রয়েছে, যা চাল কিংবা গমে নেই। হলুদ শাঁসযুক্ত জাতের মিষ্টি আলু ক্যারোটিনে (ভিটামিন এ) সমৃদ্ধ। প্রতি ১৩ গ্রাম হলুদ শাঁসযুক্ত মিষ্টি আলু খেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভিটামিন সি-র চাহিদা পূরণ হতে পারে (ঝবষষবপশ, ১৯৮২)। অন্যান্য ভিটামিনের মধ্যে মিষ্টি আলুতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। খনিজ দ্রব্যের মধ্যে মিষ্টি আলুতে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। মিষ্টি আলুর কন্দমূল ক্যালোরির একটি ভালো উৎস। পরিমাণে কম হলেও এর প্রোটিনের জৈবিক মান (ইরড়ষড়মরপধষ াধষঁব) খুব ভালো। প্রোটিনে উল্লেখযোগ্য পরিমাণে লাইসিন থাকে, যা চাল ও গমের প্রোটিনে খুব কম আছে। তাই ভাত ও আটার সঙ্গে মিষ্টি আলু খেলে প্রোটিনের আত্তীকরণ বৃদ্ধি পায়।

3135 views Answered

Related Questions

Next steps