1 Answers

এই মান আসলে পৃথিবীর মহাকর্ষ বল এর উপর নির্ভর করে। দূরত্ব বেশি হলে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে এই মান কমে যায় কারণ মহাকর্ষ বল দূরত্ব বাড়ানোর সাথে সাথে কমে। ভূপৃষ্ঠে থাকলেই আপনি পৃথিবীর সবথেকে কাছে থাকতে পারেন, তাই এখানে মান সরবচ্চ।

এছাড়া মহাকর্ষ বল বস্তুর ভরের উপর ও নির্ভর করে। ভূপৃষ্ঠে থাকলে আপনি পূর্ণ পৃথিবীর ভরের জন্য মহাকর্ষ অনুভব করবেন, কিন্তু নিচে গেলে যতখানি নিচে যাবেন, পৃথিবীর কেন্দ্র হতে ওই পর্যন্ত পৃথিবীর যতটুকু অংশ হয় কেবল সেই আংশিক পৃথিবীর ভরের জন্য মহাকর্ষ অনুভব করবেন। তাই সেক্ষেত্রে মান কম হবে।

2603 views

Related Questions