1 Answers

একটা গল্প বলি । একদিন আমি একটা ব্যবসা শুরু করলাম । সেই ব্যবসাতে আমি ১০০০ টাকা লোকসান করলাম । কিন্তু আমি মানতে নারাজ যে আমার ব্যবসায় ১০০০ টাকা লোকসান হয়েছে । আমি খুব খুশি হয়েই বললাম , আজ আমি ব্যবসায়  -১০০০ টাকা(মাইনাস এক হাজার টাকা) লাভ করেছি । কথা শেষে একটু দুঃখও পেলাম । :(

আবার একদিন উসাইন বোল্ট ভাইয়া একটা জায়গায় দাড়িয়ে থেকে উত্তর দিকে ১০ কিলোমিটার দৌড় দিল । তারপর বোল্ট ভাইয়া আমাকে হাসি মুখে বলল , '' আমি তো মাইনাস ১০ কিলোমিটার দক্ষিণ দিকে দৌড় দিসি :D ''

উপরের গল্পগুলাতে দেখা যাচ্ছে , মাইনাস সাহেবের কাজই হল সব কিছুকে উল্টে দেয়া । কতটুকু উল্টে দিচ্ছে ? নিচের ছবি থেকেই দেখি ।

পাক্কা ১৮০ ডিগ্রি উল্টে দিলো মাইনাস । যদি লাভ/উত্তর দিক ধনাত্মক দিক হয় তাহলে লোকসান/দক্ষিণ দিক তো ঋণাত্মক দিক-ই হবে । আর ধনাত্মক দিক থেকে মাইনাসে গেলে সেটা ১৮০ ডিগ্রি ঘুরে যায় । এবার গানিতিক যুক্তিতে আসি , -১ X -১ = ১ হয় । শুরুতে -১ আছে , মানে ইতিমধ্যে আমরা ১৮০ ডিগ্রি কোণ অতিক্রম করে মাইনাসের ঘরে দাড়িয়ে আছি । এবার আরেকটা মাইনাস দিয়ে গুণ দিলে আবারও সেটা ১৮০ ডিগ্রি ঘুরে যাবে । মানে মোট (১৮০ + ১৮০) = ৩৬০ ডিগ্রি ঘুরে গেল । ফলে আবারও সেই প্লাসের দিকেই এসে পড়লাম আমরা ।

2919 views

Related Questions