4 Answers
ভালবাসার উদ্দেশ্য যদি বিয়ে করে ঘর বাধা হয়, তাহলে স্মার্টনেস দেখা হয় যাতে কেউ অপছন্দ করতে না পারে | আর টাকা পয়সা দেখা হয় কারন ভবিষ্যতে যাতে কিছু পাওয়া যায় যেহেতু সংসার চালাতে গেলে, বাচ্চা লালন পালন করে বড় করতে হলে অর্থের প্রয়োজন আছে |
আসলে মানুষের আগে লাইক বা পছন্দের একটা বিষয় আছে। একে-অপরে পছন্দ হয়ে গেলে তখন মন বা ভালোবাসা দেওয়া-নেওয়া হয়। আর পৃথিবী'তো টাকার গোলাম। টাকাই'তো সবকিছু। তাই সবাই টাকার জন্য ব্যাস্ত থাকে।
ভালবাসা মন থেকেই হয়, ভালবাসা টাকা দিয়ে পাওয়া যায়না, সত্যিকারের ভালবাসা মানুষ কে এমনিই স্মাটনেস করে তোলে যখন একটি মানুষ স্মাটনেস হয় তখন অর্থের দরকার পড়ে আর তখনি মানুষ অর্থের পিছনে ছোটে একটা কথা আছে আবার: "অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় " এইজন্যই মানুষ ভালবাসা অর্জন করতে টাকার পিছনে ব্যস্ত থাকে।
প্রথমে মানুষের মন দেখা যায় না।কিন্তু স্মাটনেস বা বাহ্যিক দেখে ধারণা করা যায় কেমন হতে পারে মানুৃষ টি।তার পরে আসে তার আর্থিক অবস্থা কেমন তা জানা।তার পরে সামনের দিকে এগুতে থাকলে মনের বিষয আসে।যদিও মনের বিষয় টি পরে আসছে তথাপি রিলেশন ঠিকে থাকা না থাকা মনের উপর নির্ভর করে।মন যদি মিলে যায় তখন অন্য সব বিষয় তেমন বাধা হতে পারে না তাদের মিলনে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy