মাথায় খুব খুসকি,কি ভাবে দুর করবো?
2 Answers
সপ্তাহে দুই থেকে তিন দিন নারকেল তেল ভালোভাবে ঘষে মাথার ত্বকে লাগাতে হবে। আধা ঘণ্টা রেখে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পুরো মাথায় পেঁচিয়ে রাখতে হবে। গরম ভাপ ত্বকের কোষ খুলে ময়লা বেরিয়ে যেতে সাহায্য করে। ১৫-২০ মিনিট পর মাথা ও চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুশকির সংক্রমণ ত্বকের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন হতে পারে। কারও আঠালো, আবার কারও বা শুষ্ক। ত্বক বুঝে ত্বকের যত্ন নেওয়াটা জরুরি। তবে সাধারণ একটি প্যাক যেকোনো ত্বকে ব্যবহার করা যেতে পারে। টকদই ভালোভাবে ব্লেন্ড করে তার সঙ্গে লেবুর রস ও মসুর ডাল বাটা মিশিয়ে চুলের গোড়ায় দিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে খুশকি-প্রতিরোধী শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে হবে। মনে রাখা জরুরি, চুল যদি ভালো করে পরিষ্কার না করা হয়, তবে অপরিষ্কার চুল থেকেও আবার খুশকি সংক্রমণের আশঙ্কা থাকে।
টক দই লাগিয়ে আধঘণ্টা ধরে হাল্কা মালিশ করুন ৷ মৌরি ভিজিয়ে রেখে বেটে মাথায় লাগালে খুসকি থেকে মুক্তি পাইবেন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy