1 Answers
াই পরা হারাম। কারণ এটা হচ্ছে নাছারাদের শিয়ার বা আলামত। আর একজন মুসলমানের জন্য কখনই এই টাই পরা জায়িয হবে না। মূলত, এর মূল কারণ হচ্ছে, যারা খৃস্টান ধর্মাবলম্বী তারা বিশ্বাস করে যে, হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে ক্রুশে বিদ্ধ করে শহীদ করা হয়েছে। এজন্য তারা হযরত ঈসা আলাইহিস সালাম উনার শাহাদাতকে স্মরণ করে রাখার জন্য এই ক্রুশকে টাইয়ের ছূরতে নির্দশন বা শান্তির প্রতীক হিসেবে তারা গলায় ঝুলিয়ে রাখে। নাঊযুবিল্লাহ! কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি তারা বিশ্বাস করি এবং আহলে সুন্নত ওয়াল জামায়াতের সঠিক আক্বীদা হল: কুরআন শরীফ ও হাদীছ শরীফ মতে, আল্লাহ পাক তিনি হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে কুদরতীভাবে আকাশে তুলে নিয়েছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তারা কতলও করেনি বা ক্রুশ বিদ্ধ করেনি; বরং সন্দেহের মধ্যে রয়েছে।” মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন, “তারা অবশ্যই কতল করেনি বরং মহান আল্লাহ পাক তিনি উনাকে তুলে নিয়েছেন।” তাহলে কিভাবে উনাকে শহীদ করার স্মরণে উদ্ভাবিত টাই এটা আমরা মুসলমান হয়ে পরিধান করতে পারি?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy