1 Answers
পেটের সন্তানটি যেন ভালোভাবে বড় হতে পারে সেজন্য চাই যথেষ্ট সবুজ শাক-সবজি এবং আয়োডিন৷ আরো দরকার আয়রন এবং ক্যালসিয়াম৷ তাই এ সবের কোনোটারই যেন ঘাটতি না থাকে৷ সুতরাং শারীর আর মনের যত্নের পাশাপাশি প্রয়োজন নিয়মিত ডাক্তারি ‘চেকআপ’-ও৷গর্ভধারণের প্রথম ৭ মাসে প্রত্যেক মাসে ১ বার, পরবর্তী ২ মাসে ১৫ দিন পর পর এবং শেষের মাসে সপ্তাহে ১ বার করে প্রসবের পূর্ব পর্যন্ত একজন গর্ভবতী মহিলার ডাক্তারের কাছে যাওয়া উচিত৷ কিন্তু আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এতবার ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়৷ একারণে অন্তত পক্ষে ৪ বার একজন গর্ভবতী মহিলাকে সেবা কেন্দ্রে অথবা ডাক্তারের কাছে আসাতে হবে৷ নিম্নলিখিত ৪ বার স্ব্যাস্থ্য কেন্দ্রে আসতে হবে (বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী ) ১ম ভিজিট - প্রথম ১৬ সপ্তাহ (৪ মাসের) মধ্যে ২য় ভিজিট - ২৪-২৮ সপ্তাহ (৬-৭ মাসের) মধ্যে ৩য় ভিজিট- ১ম মাস পর (৮ মাসের)মধ্যে ৪র্থ ভিজিট- ৩৬ সপ্তাহ (ঌ মাসের) দিকে গর্ভাবস্থায় ইনজেকশন নেওয়া গর্ভধারণের পর ৫ থেকে ৮ মাসের মধ্যে এক মাসের ব্যবধানে দুটি টি. টি ইনজেকশন নিতে হয়৷ ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিত্সকের পরামর্শ নিন৷